মূল লেখায় যান

দিদি আমার

সঞ্জয় মালাকারকবিতা১২টি মন্তব্য

দিদি আমার,,

আয় দিদি আয়,আমার ধারে
আলোর বেনু লয়ে,
তোর হাসিটা রাখবো আমার
হৃরদয় মন্দিরে!
দিদি তোর পাগল করা মুখের হাসি
সুধাই ভরে প্রান,
তোর চরণের দুলা দিদি
ভুলায় আমার দুঃখ অভিমান!

দিদি আয় ছুটে আয় আমার ধারে
একটা গল্প শোনা,
চাওয়া পাওয়া মিটিয়ে দিদি
তোর আদরে রাখনা?
দিদি দূর্গা পূজো কালি পূজো
চলে কতো পার্বণ,
তবুও দিদি চাওয়া পাওয়ার
হয় না যেনো বারণ !!

দিদি আশিস কিন্তু ফোঁটা দিতে
আমায় দিতে আদর,
সে আশাতেই বছর কাটে
বছর গেলো কয়েক,
দিদি তোর আদরে একটা ফোঁঁটা
আমায় দিস শুধু !!

সঞ্জয় মালাকার!

মোট পড়েছেনঃ ৮৮১জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১২টি মন্তব্য

  1. দিদির প্রতি ভালোবাসা, মায়া, টান সবই উঠে এসেছে লেখায়। দিদিও নিশ্চয়ই এমন উতলা হয়ে আছে আদরের ভাইটির জন্যে। আসবে তার স্নেহ মায়া সব কিছু নিয়ে।

    শুভ কামনা দাদা 🌹🌹

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?