মূল লেখায় যান

দাবিনামা

নাজমুল হুদাকবিতা১১টি মন্তব্য
কষ্ট রোপনে জায়গা নাই
জীবনমেয়াদি কোনো ভোক্তা নাই
.
এবার    >     জমতে জমতে বরফ হোক
        |           গলতে গলতে কেউ
আমার হোক।
.
কষ্ট ভোগের নিয়ম নাই
বন্টনক্রিয়ায় পরস্পরের সুখ নাই
.
এবার    >     পুড়তে পুড়তে কয়লা হোক
        |           নিভতে নিভতে কেউ
আমার হোক।
.
এবং             কষ্ট আছে অনেক খাতে
                    সকাল,দুপুর,গভীর রাতে
.
তারপর           কথায় কথায় বদল হোক
           |          মনের খামে মনের কষ্ট
তোমার আমার যৌথসভায় দলিল হোক।
মোট পড়েছেনঃ ৯৬৩জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১১টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?