মূল লেখায় যান

দংশিত বিবেক

রকিব লিখনকবিতা৬টি মন্তব্য

হৃদয় ঝলসানো কাব্য রোদন যেন মেঘলুপ্ত মার্তন্ড
অভিশপ্ত জীবনে তাই নিজেই নিজেকে দিয়েছি মৃত্যুদন্ড
মাটির মমতা রসে ভরা প্রস্ফুটিত ফুলের সুবাসে
নির্বোধ জীবন মোহে মূহ্যমান কাতর নির্ঘুম অভিলাষে
সুধা আর বিষের অবিরাম বর্ষণে ধর্ষিত বুকের পাঁজর
অভিমানী হৃদয় ভুলে গেছে স্বপ্নবুনা জড়িয়ে মৃত্যুর চাদর
উর্ধ্বপানে দৃষ্টি খাত হয় মসৃণ জমিনের পাটাতন
সসীমে খোঁজে মন নির্ঘুম রাতে অসীমের আয়তন
প্রেমের মূর্চ্ছনায় নীলাভ জ্যোৎস্না মেঘযানে ভাসে
আমার বিবেক দংশিত হয় অমরারথে মৃত্যুর কোরাসে।।

মোট পড়েছেনঃ ৬৩৭জনআজ পড়েছেনঃ ০জন

৬টি মন্তব্য

  1. একটু কঠিন হয়ে গেলো আমার জন্য। তবে শব্দের ঝংকারে কিছুক্ষণ মন্ত্রমুগ্ধের মত হয়ে ছিলাম, শুভেচ্ছা জানবেন কবি। শুভরাত্রি।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।