মূল লেখায় যান

তোমার জন্য

আতা স্বপনকবিতা১৪টি মন্তব্য

আধার অমানষায় দিপ্ত শিখা তুমি
উড়ালী বিড়াল প্রানের ছন্দ তুমি
মুখোড়িত চলার পথের স্বারথি তুমি
প্রিয় বান্ধব আমার, তোমার তুলনা শুধু তুমি

তোমার পরশে হাসে অবনী
তোমায হেরিয়া কাটে রজনী
অনন্ত অম্বরে সুর রাগীনি
তরুলতায় শ্যামল তটিনি।

জোছনায় চন্দ্রিমায়
নেশার অতিমাত্রায়
গৃহত্যাগী সন্নাসী অরণ্যে হারায়
দিবা নিশী তোমারই বন্দনায়।

তোমার জন্য আমার কবিতা লেখা
কলম আর কাগজের কাটাকুটি খেলা
আত্মমগন উদাসী হলাম
কাজে আসে হেলা।

ভাবি আজ হয়ে যাবে কিছু একটা
রবিন্দ্রনাথ কিংবা নজরুল
ভুল! কি অস্বাভাবিক ভাললাগা ভুল।।

মোট পড়েছেনঃ ৭১৪জনআজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

    1. আমি ভাই কবিতা লিখার চেষ্টা করি। হয় কিনা জানিনা। কবিতা লিখার চেষ্টায় রত তাই আমরা হলাম ছায়া কবি। রবিন্দ্রনাথ নজরুল ওনারা আমাদের গুরু। ধন্যবাদ

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।