মূল লেখায় যান

তোমার জন্যে

হালিমা আক্তারকবিতা২১টি মন্তব্য

 

তুমি আসবে, আগে বললে না কেন?
বললে কি হতো?
ওই কিছু একটা হতো,
কিছু একটা, সেটা আবার কী?
দক্ষিণা বাতায়নে মলিন পর্দাটা সরিয়ে নিতাম।
আর?
ভোরে শিউলিতলা থেকে
শিউলি ফুল কুড়িয়ে রাখতাম।
আর?
তোমায় বসতে দেবার জন্য
কাঠের পিড়ি গড়িয়ে নিতাম।
আর?
নলেন গুড়ের পায়েস করতাম ।
আর?
তৃষ্ণা মেটাতে
মাটির কলসে জল রাখতাম।
আর?
ক্লান্ত দেহে বিশ্রাম নিতে
শীতলপাটি বিছিয়ে রাখতাম।
আর?
শেওলা পড়া পুকুরটায়
ভাঙ্গা পাড় সারিয়ে নিতাম।
আর?
আর! সময় পেলে তোমায় নিয়ে
একটি কবিতা রচিতাম।

ছবি: নেট থেকে।

মোট পড়েছেনঃ ১০০৯জনআজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

  1. সুন্দর আবেগময় লেখা। এমন মিষ্টি চাওয়া পাওয়া পূর্ণ হোক। শিউলি দেখলে মনটা পাগল হয়ে যায় কুড়িয়ে নেয়ার জন্য। অফুরন্ত শুভকামনা রইলো। শুভ রাত্রি

  2. তুমি আসবে আগে বললে আমি তোমাতেই নিজেকে প্রতিফলিত করার জন্য সেজেগুজে থাকতাম যা দেখে তোমার চোখ ছানাবড়া হত! তুমি আসবে এতেই আমি খুশি আর কিছু চাই না। আবেগময় লেখা, শুভকামনা।

  3. দ্বৈত কথন,,, চমৎকার!
    আমার এমন কবিতা বেশ টানে।
    একসময় মেহেদী হাসানের দ্বৈত কথন শুনতাম বুদ হয়ে।
    বেশ লিখেছেন।
    আহ! গরমে শীতল পাটির পরশ পেলে সে যে বসবেই আসন পেতে।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।