তোমার ছোঁয়া (গান)
আমার ভাবনা গুলো
শুধু তোমাকেই ছুঁয়ে যায়
কোন এক শুভ্র বিকেল
মায়াবী তোমার বারান্দায়।
তুমি আমার স্বপ্ন ঘুড়ি
উড়ো হৃদয় ক্যানভাসে
ভালোবাসার এক বিকেলে
উড়বো তোমায় নিয়ে।
দিন ছিল রোদ্র ঝলমল
গোধূলির আবির মাখা
শীতল তোমার রেশমী চুল
তোমাকেই ছুঁয়ে দেখা।
কাশফুলের পাপড়ি গুলো
প্রজাপতির ডানায় চড়ে
এসে ছিল কোন এক বিকেলে
তোমায় ছুঁয়ে যাব বলে।
- তোমার ছোঁয়া (গান)
_____ শান্ত চৌধুরী
মোট পড়েছেনঃ ১১৯৭জনআজ পড়েছেনঃ ০জন


১৮টি মন্তব্য
“কাশফুলের পাপড়ি গুলো
প্রজাপতির ডানায় চড়ে
এসে ছিল কোন এক বিকেলে
তোমায় ছুঁয়ে যাব বলে।“
গানের সুরে ছুয়ে যাক মন।
শুভ কামনা।
ধন্যবাদ দাদু
অনাবিল শুভ কামনা
কাশফুলের পাপড়ি গুলো
প্রজাপতির ডানায় চড়ে
এসে ছিল কোন এক বিকেলে
তোমায় ছুঁয়ে যাব বলে।
গানে গানে ছোঁয়ে যাক হৃদয়।
ধন্যবাদ দাদু
সতত শুভ কামনা
ভীষণ ভালো লাগলো লেখা ।
ধন্যবাদ দাদু
ভালোবাসা অনন্ত
কল্পনায় আঁকা একটি ছোঁয়া যুগ যুগ প্রেরণা দেয়।
ধন্যবাদ ভাই
নিরন্তর শুভ কামনা
আমাদের এক জন গীতিকার আছে জেনে ভাল লাগল,
দারুন ভালোবসার উচ্চারণ।
ধন্যবাদ ভাই
ভালোবাসা অভিরাম
সঙ্গীত ভাই গান লিখেন অনবদ্য কাব্যকথনে। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ সকাল
ধন্যবাদ আপু
শুভ কামনা সতত
গানের কথা গুলো সুন্দর।
ভালো লাগলো।
শুভ কামনা 🌹🌹
ধন্যবাদ আপু
ভালো থাকুন অনাবিল
তুমিময় গান।
ধন্যবাদ দাদু
শুভ কামনা সতত
কারো কন্ঠে ধারন করে ইউটিউবে দিলেও পারতেন ভাই।
শুভ কামনা।
দাদু ভাই আপনি সাহস দিলেন
তাহলে চেষ্টা করতে পারি
ধন্যবাদ ।