মূল লেখায় যান

তোমার অপেক্ষায় আছি

ফজলে রাব্বী সোয়েবকবিতা১১টি মন্তব্য

অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে হচ্ছে দীর্ঘতর।

আসবে তুমি আমার কাছে, একদম নতুনরূপে,

বসন্ত চলে এলে বিবর্ণ পাতাগুলো

যেমন সবুজ সতেজ হয়,

প্রচন্ড খরতাপে শুকিয়ে যাওয়া মরা নদীতে

বানের জল যেমন মাতিয়ে দেয়

বাঁধভাঙা স্রোতের উৎসবে,

ঠিক তেমনি আমি মাতোয়ারা হয়ে উঠতে চাই

তোমার ভালবাসার ছোঁয়ায়।

 

আমাকে এখন বলতে পার একটা মরা গাঙ্,

কিংবা বলতে পার সেই বৃক্ষ যাকে বার বার

ক্ষত বিক্ষত করলেও বের হবে না এতটুকু কষ!

অথবা বলতে পার সেই মরুভূমি যেখানে

বছরের পর বছর বৃষ্টি তার পরশ বুলিয়ে যায় নি।

 

তাইতো অপেক্ষায় আছি তোমার,

তোমার ভালোবাসায় আবার নতুন করে

জীবন সাজাবো বলে,

তোমাকে আরও ভালোবাসবো বলে।

অপেক্ষায় আছি তোমার,

তা হোক কিছু দিন, কিছু মাস, কিছু বছর,

হোক অনন্তকাল!

মোট পড়েছেনঃ ৯৫৮জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১১টি মন্তব্য

  1. পূরণ হোক সুন্দর অপেক্ষা —“তাইতো অপেক্ষায় আছি তোমার,
    তোমার ভালোবাসায় আবার নতুন করে
    জীবন সাজাবো বলে,
    তোমাকে আরও ভালোবাসবো বলে।
    অপেক্ষায় আছি তোমার,
    তা হোক কিছু দিন, কিছু মাস, কিছু বছর,
    হোক অনন্তকাল”!
    শুভ কামনা ।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?