মূল লেখায় যান

তোমারি সনে

ইঞ্জাকবিতা৩০টি মন্তব্য

জানিনা কবে এই প্রেমের ব্যাথা দূর হবে
হয়তো কোন একসময় এই ব্যাথা সাদা কবুতর হয়ে উড়াল দেবে
সেইদিন হয়তো তুমি ফিরে এসে দেখবে তোমার কবি নেই
তোমার অব্যক্ত কথা কাব্য হয়েই রয়ে যাবে হৃদয়ে
ঝড় উঠবে তোমার ঐ টানা চোখের ভাঝে ভাঝে
তোমার ভিতর ভুকম্পনে সুনামি বইবে ঐ চোখে
কাঁদিতে কাঁদিতে তোমার গাল দুটি গলিত লাভার মতো লাল টকটকে হয়ে উঠবে
কিন্তু তোমার ঐ সুনামি আমাকে আর ভাসাতে পারবেনা
না পারবে তোমার ঐ লাভায়িত গাল গুলো আমায় টানতে
শুধু তোমার ঐ ওষ্ঠ আমার নাম জপে যাবে
যা শুনার অপেক্ষারত মানুষটি যে আর নেই এই ইহলোকে
পাড়ি দিয়েছে সে যে অন্যলোকে
এরপরেও অনুরোধ রইল, ভুলোনা আমায়, ভুলে যেওনা আমায়
ভুলতে চাইলেও ভুলতে পারবেনা কবু
আমার সাথে কাটানো প্রতিটি মূহুর্ত ক্ষণ গুলি মনে করি দেবে
আমি ছিলাম, আমি আছি, তোমারি সনে।।

মোট পড়েছেনঃ ৭৬৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩০টি মন্তব্য

  1. আমার মতে কোন মানুষেরই মৃত্যু নেই। সবাই ই বেঁচে থাকে। যে মানুষ এই কালে আসেনা সে অন্যলোকে যাবার পর মনে করলে লাভ কী ভাইয়া?
    ভোলা কঠিন, মনে রাখা যাদের স্বভাব।

  2. ভুলে যাওয়া কি এতো সহজ!
    তা-ও ভুলে যাবার চেষ্টা যদি করে, হ্যান্ডপাম্প ভাইয়ার এমন লেখা পড়ার পর সেই মানুষ কিছুতেই ভুলবেনা। উল্টে মনে করে ফিরেও আসতে চাইবে। তখন যদি আসে, কি করবেন ভাইয়া?

    1. আপু, ভাই হিসাবে নিশ্চয় আপনি বুঝতে পারছেন আমি এগুবোনা, অল্প বয়সে যা ভুল করেছি তা আর করার বয়স নেই, যাস্ট মনে এলো লিখে ফেললাম। 😀

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?