মূল লেখায় যান

তোমাকে ভালোবাসি

সুরাইয়া পারভীনএকান্ত অনুভূতি২৩টি মন্তব্য

মধ্যরাতে নির্জনে পাশাপাশি দাঁড়িয়ে-
সমুদ্রের গর্জন শোনা হবে না কোনোদিন,
তা জেনেও আমি তোমাকে ভালোবাসি।

চাঁদনী রাতে মুখোমুখি বসে-
চাঁদের আলোয় ভিজা হবে না কোনোদিন,
তা জেনেও আমি তোমাকে ভালোবাসি।

ভোরের নিস্তব্ধতা ভেঙ্গে শিশির সিক্ত –
দূর্বাঘাসে পা রাখা হবে না কোনোদিন,
তা জেনেও আমি তোকে ভালোবাসি।

মৃদু শিহরণ জাগা প্রত্যুষে সূর্যোদয়ের-
সৌন্দর্য্য অবলোকন করা হবে না কোনোদিন,
তা জেনেও আমি তোমাকে ভালোবাসি।

বিষন্ন ক্লান্ত উদাস দুপুরে ঘেমেঘেটে রান্না করে-
খাবার টেবিলে সাজিয়ে অপেক্ষা করা হবে না কোনোদিন,
তা জেনেও আমি তোমাকে ভালোবাসি।

গোধূলি লগ্নে কাঁধে মাথা রেখে-
রক্তিম সূর্যের টিপ কপালে আঁকা হবে না কোনোদিন,
তা জেনেও আমি তোমাকে ভালোবাসি।

ঘোর সন্ধ্যার ঘুটঘুটে অন্ধকারে জোনাকির-
আলোয় চোখে চোখ রাখা হবে না কোনোদিন,
তা জেনেও আমি তোমাকে ভালোবাসি।

মোট পড়েছেনঃ ১৬৬৪জনআজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. মাথামুণ্ডু যা মনে আসে তাই লিখে যায়…এতো এতো হবে না যদি তবে সেটা কেমন ভালোবাসা? ভালোবাসা ভরা যৌবনের খরস্রোতা প্রমত্তা নদীর মতো, ভালোবাসা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের মতো, ভালোবাসা উদ্গীরিত আগ্নেয়গিরির মতো বিলিয়ন ট্রিলিয়ন টন চাপ ভেদ করে যদি বিস্ফোরিত হতে না পারে তবে সেটা কেমন ভালোবাসা???

    1. ভালোবাসা ভরা যৌবনের খরস্রোতা প্রমত্তা নদীর মতো, ভালোবাসা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের মতো, ভালোবাসা উদ্গীরিত আগ্নেয়গিরির মতো বিলিয়ন ট্রিলিয়ন টন চাপ ভেদ করে যদি বিস্ফোরিত হতে না পারে তবে সেটা কেমন ভালোবাসা???

      বাপরে বাপ! কি তেজস্বী ভালোবাসা 😱😱😱

  2. ধুর!! এতকিছু না পাওয়ার পরও ভালবাসি? তবে বাসেন। হঠাৎ চমকে দিয়ে একটা বেলি ফুলের মালা চাই আমার। কাঠখোট্টা বিরস বদনে নিদেন পক্ষে একটা কমদামী সুতির শাড়ি এনে হাতে দিয়ে বলবে,নাও, অনেক তো কষ্ট করছো ছেলে মেয়ের জন্য! এটা তোমার জন্য।
    আপনি তো মহা দরদী প্রেমিকা!
    দারুন!!

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।