মূল লেখায় যান

তোমাকে না দ্যাখার শোকে

কান্ত রায়কবিতা১২টি মন্তব্য

লাল ফর্দ অনুযায়ী,গাঙ্গ রাণীর মতোন;

বিপন্না তুমি আজকাল—

শুধু দক্ষিণবঙ্গে নয়,

তোমায় খোয়ানোর আশঙ্কায়— নকশাল আন্দোলনের আঁখর; গিয়ে পড়েছে জাজিমবিশিষ্ট বিছানায়।

বিছানার যে পাশটায়—শাদা পাঁচিল গেঁথে,

প্রতিরোধ কোরা হয়েছে;

নির্বাসনের পর—সেথায় এক ঐশ্বরিক উত্তর

আমাকে কারারুদ্ধ কোরে রেখেছে— এগারোবার!

তুমি চলে যাওয়ার পশ্চাতে, হাতের রেখায় ফাটল ধরেছে;

চর্তুভূজ চিহ্ন স্পষ্ট থাকা স্বত্তেও কাজ কোরেনি—

কর্ণের রক্ষাকবচ।

তোমার ঠোঁটের নিচের—

ছোট্ট কালো তিলটা;

নিজ মেরুরেখার পশ্চিম থেকে পূর্বে ঘুরছে তো ঘুরছে।

আমি একদৃষ্টে চেয়ে দ্যাখছি তো দ্যাখছি।

চরম উৎকন্ঠায়-

ক্রোড়ের ভেতরটায়;সম্মুখ সমরে কর্তৃত্ব নেওয়া— নেতাজী,প্রকাশ্যে বৈরিতার পথ বেছে নিয়েছেন!

এ সংঘাত থামাতে গিয়ে—

থেমে যাই আমি,নিষ্ক্রিয় হয় জাভাদেশীয় গন্ডার।

দিনের অন্ধকারে স্মৃতির খুঁটিতে উলটো হয়ে ঝুলে থাকি হালফিল—

একাধারে দৃষ্টিশক্তি কৃশতনু হতে চলেছে;

চলার সময় নক্তচরের কানের শব্দোত্তর হিল্লোলিত করান শুনে মার্গ খুঁজি!

তৃষ্ণার্ত কাকের মতোন , প্লাষ্টিকের সংস্রবে পাথর ফেলতে ফেলতে মাঙ্গলিক দোষ করি পান।

তোমাকে না দ্যাখার শোকে;সিনায় সিনা টান লেগে উঠে আসে চক্রবাল আয়ত বালুরাশি,

উঁচু কুঁজওয়ালা ভারবাহী পশু’র পিঠে চড়ে বেড়ানো বেদুইন লাথি মারে নিয়তির খাতায়—

গোল রন্ধ্র রটনা কোরে জলশূণ্য-মানবহীন সাহারা মরুভূমি!

জোতদার আশ্বিন মাসের শেষ দিন অবধি, ভূস্বামীদের খাজনা-নজরানা শোধে ব্যস্ত সমস্ত—

যেখানে চিরস্থায়ী বন্দোবস্ত বিলুপ্ত হওয়ার আগেই বিলুপ্ত হয়েছো তুমি।

নিরেট অলকানন্দাতে ঝাপ দিতে গিয়ে, নিঁখোজ হওয়া মন্দাকিনী বেঁচে থাকে।

 

মোট পড়েছেনঃ ৭৬৫জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১২টি মন্তব্য

  1. মনোমুগ্ধকর কবিতা!
    সত্যি তো যেদেশে সবকিছু নকশাল বাকশালের আয়ত্তে সেদেশে ‘তুমিরা’ হারিয়ে যায়, যেতে হয় অগত্যা।
    সুন্দর লেখনশৈলী এবং শব্দের নিপুণ বুনন অসাধারণ হয়েছে।

  2. বাকশাল, নকশাল কায়েমের দেশে ‘তুমি , আমি’ র অস্তিত্ব বিপন্ন হবেই। তোমার লেখার বিষয়বস্তু, উপস্থাপনা, উপমা সমৃদ্ধ শব্দে বিমোহিত হয়ে গেলাম। চেষ্টা চালিয়ে যাও অবশ্যই তোমার সুনাম ছড়িয়ে যাবে সর্বত্র। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থেকো সুস্থ থেকো

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?