মূল লেখায় যান

তুমি এলে

সুরাইয়া পারভীনএকান্ত অনুভূতি২১টি মন্তব্য

তুমি এলে-
এই পড়ন্ত বিকেলে
একগুচ্ছ শুভ্র শিউলির সুভাষ নিয়ে!
বাড়িয়ে দিলে হাত চেয়ে বন্ধুত্বের অধিকার।
আমিও পারিনি ফিরিয়ে দিতে তোমায়,
কত সহজেই গ্রহণ করলাম তোমার প্রোপোজাল!
তারপর দু’জনেই উঠলাম মেতে-
একে অপরকে জানার নেশায়
আমার প্রতি তোমার কেয়ারিং,মিষ্টি শাসন
বার বার মুগ্ধ করছে আমায়।
আমি অধির আগ্রহে করছি অপেক্ষা-
তোমার মিষ্টি শাসনের।
ইচ্ছে করেই বার বার অবাধ্য হচ্ছি আমি।
মিষ্টি রেগে বলছো তুমি নাহ্!
আমাকেই করতে হবে তোমার গাইড।
তুমি এলে-
এই পড়ন্ত বিকেলে!
আমার পরম বন্ধু হয়ে,
মুগ্ধতার রেশ বারংবার দিচ্ছো ছড়িয়ে!
বেশ খুশি আমি বন্ধু প্রিয় তোমাকে পেয়ে,
এভাবেই ভালোবেসে শাসনে যতনে আগলে রেখো আমাকে।

মোট পড়েছেনঃ ৮৭৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২১টি মন্তব্য

  1. ইচ্ছে করেই বার বার অবাধ্য হচ্ছি আমি।
    মিষ্টি রেগে বলছো তুমি নাহ্!
    আমাকেই করতে হবে তোমার গাইড।

    নিজের টুকু বলেই বড় করে দিলেন বন্ধুত্ব-

    জয় হোক বন্ধুত্বের। চমৎকার মিষ্টি লিখা।

    শুভেচ্ছা

    1. শরৎ আমার ভীষণ প্রিয়
      তাইতো এই শরতে প্রকৃতি তার মহাজাগতিক ঐশ্বর্যের দ্বার খুলে-
      আমায় দিয়ে গেলো শ্রেষ্ঠ উপহার।
      আমি তার করি আরাধনা ❤️

      ওয়াও চমৎকার লিখেছেন
      আন্তরিক ধন্যবাদ জানবেন প্রিয়

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?