মূল লেখায় যান

তিনটি অনুকবিতা

নাজমুল হুদাকবিতা১৫টি মন্তব্য

(০১)

ভারসাম্যতা
..

ভিতরে ভিতরে
আমি যে কতটা অপরিপক্ক প্রেমিকা
ভালোবাসা রপ্তানি বন্ধ করলেই তুমি
বুঝি এক অরক্ষিত সীমান্তে
কেমন থাকে তোমার আমার ঘাঁটি?

(০২)

অভিযোগ
..

কষ্ট দিয়ে তোমায় আর বলি না;
ভাবতে ভাবতে আমি কষ্ট বলা শিখে যাই
নাকি ভালোবাসার সুদে ভালোবাসাও নাই।

(০৩)

নির্বাচন
..

সময়ের ড্রয়ারে ঐতিহাসিক কথা
নিঃসঙ্গ পরোপকার- তা আমি মানি না
অধিকারহীন চোখে দেখা ব্যথা
এপাশ ওপাশ করেও নাড়াতে পারি না।

নেত্রকোনা, ময়মনসিংহ

মোট পড়েছেনঃ ১৩৯৬জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৫টি মন্তব্য

  1. ভালোবাসায় সুদ-বোনাসের অপশন থাকলে ভালোই হতো। জরিমানা বা বেশি দেয়ার ভয়ে কেউ কাউকে ছেড়ে যেতো না, অথবা জামানত হারানোর ভয়ে ভালোবাসাতেই জড়াতো না। 🙂

    বাকি দুটোও বেশ ভালো লেখা।
    শুভ কামনা 🌹🌹

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?