মূল লেখায় যান

তারপর?//

বন্যা লিপিকবিতা২৬টি মন্তব্য

তারপর…..
আলস্যের বালিশে মাথা রেখে কাটিয়ে দেই একটা জীবন। অগোছালো বইএর পাতা চোখ রগড়ে করুনা জাগায়। জানান দেয় কিয়দাংশ রুপকথা ছিলো পৃষ্ঠার ভাঁজে।
অযত্ন আর আলস্যে -ওখানে এখন ধুলোর নিবাস।

তারপর??
কয়েকটা রাত্রির কাছে ঋনী হয় কিছু না শোনা গল্প।
কিছু হেমন্তের শিশির খুব করে ঝরতে থাকে শুকনো বাদামী হওয়া ঘাসের বুকে।
শুধু শুনতে চাওয়া
কেমন ছিলো ঘাসের জমিন,
যখন সবুজ ছিলো?

তারপর?
সুগন্ধার তীরে এখন মরা জোছনায় মাঝি ঠাঁয় অপেক্ষায় আছে আজো।
এখানে কোনোএকদিন ফিরবে কোনো এক লাবন্য।
তার আর পর নেই।
গোধুঁলীর রক্তিম আভায়…..কপালে
টিপ নিয়ে হেসে লুটিয়ে পড়া নদীর জলের অতলে।

বন্যা ইসলামঃ ২০/১০/২০১৯

মোট পড়েছেনঃ ১১০১জনআজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. জীবনে সুখ দুঃখ একে অন্যের পরিপূরক। এসব সাথে নিয়েই এগিয়ে যেতে হয় আমাদের। কত স্মৃতি, কত গল্প, না বলা কথা সব রয়ে যায় মনের গভীরে। মাঝেমধ্যে জানান দিয়ে যায় আমরাও ছিলাম কোন এক সময় তোমাদের সাথে।

    অনুভাবী লেখা ভালো লেগেছে আপু।

  2. অযত্ন আর আলস্যে যেখানে গড়েছে ধুলির নিবাস
    সেখানেও যে রয়েছে প্রিয় ভালবাসার আভাস
    অপেক্ষায় মাঝির ঠাঁই দাঁড়িয়ে থাকার মাঝেও রয়েছে ভালোবাসার বাস

    চমৎকার উপস্থাপন

    1. ভালবাসা জানবেন। ভালবাসা এমনই এক ব্যাধী, নিস্তার নেই জীবনের শেষাবধি পর্যন্ত!তা না হলে বেঁচে থাকা হয়ে উঠতো নিরানন্দ।তবুও বেঁচে থাক কিছু নিঃস্ব ভালবাসা।

  3. তারপর আর আর নেই, সব শেষ
    সুগন্ধার সেই অপেক্ষমান মাঝি অপেক্ষা করতে করতে নিজেই একটা অপেক্ষা হয়ে গিয়েছে,
    কিসে তার অপেক্ষা তা ভাবার জন্য অপেক্ষা করে সে,

    কবিতা ভালো হইছে।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।