মূল লেখায় যান

তবুও মন বলে চাই

সুরাইয়া পারভীনএকান্ত অনুভূতি৩২টি মন্তব্য

আমি চাই আমার উপস্থিতিতেই,
দু’ফোটা অশ্রু গড়িয়ে পড়ুক তোমার কপোল বেয়ে।
আমি চাই আমার জন্য
মৃদু চিনচিন ব্যথা অনুভূত হোক তোমার বুকের বাম অলিন্দে।
আমি চাই আমাকে ভেবে,
ক্ষণিকের তরে থমকে যাক তোমার সমস্ত স্পন্দন।
আমি চাই আমার নামে,
একটা তাজমহল গড়ো তোমার হৃদয় জমিনে।
আমি চাই খুব করেই চাই
তুমিও আমাকে তেমনই ভালোবাসো
যেমনটা বেসেছিলো মজনু লাইলীকে।
স্থান পাক আমাদের ভালোবাসা,
ইতিহাস স্বাক্ষী সমস্ত প্রেমিক যুগলের মাঝে।
জানি আমি চাওয়া আর পাওয়ায় রয়েছে
আকাশ পাতাল ব্যবধান।
তবুও মন বলে চাই, চাই আরো চাই

মোট পড়েছেনঃ ৮৯১জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩২টি মন্তব্য

  1. চাইতে সমস্যা নেই তাই চাওয়ার লিমিট না থাকলেও চলবে।কিন্তু দেয়ার কিঞ্চিৎ ইঙ্গিত থাকলে কবিতাটি জমে উঠত।এক তরফা ভালবাসার মতন চাওয়াটাও এক তরফা হয়ে গেল না? কবিতা পাঠে মুগ্ধ হলাম। দারুণ লেখার হাত।

  2. চাওয়া গুলা যদিও বেশীরভাগ সময় পাওয়া হয় না। অবশ্য তার পিছনেও একটা ভালো দিক আছে সেটা হলো সব কিছু পেয়ে গেলে জীবন অর্থহীন হয়ে পরে। বেচে থাকার আগ্রহ হারিয়ে যায় এই জন্যই আমাদের চাওয়াগুলা আজীবন সব পাওয়া হয় না।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?