মূল লেখায় যান

তবুও আমি

শিরিন হককবিতা৩৩টি মন্তব্য

আমি অর্বাচীন তোমাদের মাঝে
ইতিহাস হয়ে থাকবনা কোনো দিন।
কোনো এক ঘাসফড়িং এর জীবনের ইতিহাস
লেখা হবেনা কোনো খানে।।
আমার সমাধি হয়ে যাবে মলিন,
ধুলোয় মিশে যাবে দেহাবশেষ।
আকাশ, মাটি, ভুলে যাবে আমিও ছিলাম।
ভুলে যাবে তুমিও…

তবুও আমি অনুভূতিহীন নই!
ইচ্ছের ঘুড়ি উড়িয়ে তুচ্ছ জীবনে…
খুঁজি ভালোবাসার আকাশ।
একটু সুখ পোড়ামাটির ঘর
সবুজ উদাম মাঠ…
হলুদ শর্ষে ফুলের পরে একটু খানি হাওয়া,
এজীবনে ব্ন্ধু তোমার কাছে এটুকুই চাওয়া।

মোট পড়েছেনঃ ৯৯০জনআজ পড়েছেনঃ ০জন

৩৩টি মন্তব্য

  1. কঠিন লিখেছেন। বাস্তবতা এটাই কেউ থাকবনা কিন্তু কিছু আশা কিছু চাওয়া থেকেই যায়।
    পাশে থেক বন্ধু
    চোখে রেখ বন্ধু
    অন্তরের গভীরতায় রেখ বন্ধু
    ভালবাসার চাদরে জড়িয়ে রেখ বন্ধু
    সকল সুখ তৃপ্তি দিয়ে বন্ধু
    আত্বার আত্বায় বাধা থাক বন্ধু।
    এসো দ’জনে ধরার সুখ আহরণ করি
    সুখানুভবে দ’জন জড়ায়ে বাস করি।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।