মূল লেখায় যান

টাকায় কি না হয়

আহমেদ ফাহাদ রাকারম্য১৮টি মন্তব্য

প্রথমে সবার কাছে ক্ষমা চাই, অনেকদিন সোনেলার বাইরে ছিলাম তাই, এবং সেজন্য একজনের বকাও খেলাম,তবে এটা বকা না,আদর মাখা বকা,নাম বললে চাকরি থাকবেনা,তিনি আজ আমাকে ফেইসবুকে রিকোয়েস্ট দিয়েছেন, আমি তাকে সালাম দিয়ে বললাম আপনি আমাকে রিকু দিয়েছেন? জবাবে তিনি বললেন মোটেও ফ্রেন্ড বানাইতে দেই নাই, ব্লগে আসেন না কেন?তাই শর্টকাটে খোঁজার জন্য দিয়েছি,আমি তাকে বললাম এইরকম অপমান আমি এখনি আত্মহত্যা খামু,তিনি বললেন তা খান কোনো সমস্যা নাই,তবে মরার আগে এইখানে কিছু লেইখা যান, যাইহোক এখন‌ আসল গল্পে আসি, কিছুদিন আগের ঘটনা, আমরা এক বাসায় বসে সবাই আড্ডা দিচ্ছিলাম আর টপিক ছিলো টাকা,আমি বলতে ছিলাম যে টাকা থাকলে কি না হয়, শাহরুখ খান নাকি চাঁদে জমি কিনেছেন,সেই বাসার খালাম্মা কথাটা শুনে আমাকে বললো কার কাছ দিয়া কেনছে বাবা? আমি বললাম নাসার কাছ দিয়া,সে বললো নাসাডা কেডা? জমির দালাল?আমি হাসতে হাসতে বললাম না খালা, জমির দালাল না,নাসা হলো আমেরিকান গবেষণা সংস্থা, খালাম্মা:ও আচ্ছা বুঝছি ,তয় দলিল কি হইছে ?আমি:হ্যাঁ হইছে

খালাম্মা: মিথ্যা কতা বলো ক্যান,দলিল হইলে জানতাম না! তাইলে শাহরুখ খান বরিশাল আইতো না,তার ধারণা পৃথিবীর সব জমির দলিল হয় বরিশাল রেজিস্ট্রি অফিস থেকে

তখন একটু চাপাবাজি করলাম, খালাম্মারে বললাম আইছিলো কেউরে না জানাইয়া,আর খালা আপনি তো জানেন না যে শাহরুখ খান বরিশালের ছেলে আর তার বাড়ি নদীর ওপার, খালাম্মা: অনেকক্ষণ চুপচাপ থেকে আমার সব কথা বিশ্বাস করলেন,আর আস্তে করে জিগ্যেস করলেন নদীর ওপারে কাগো বাড়ি?

আমি বললাম নদীর ওপার বুখাইনগর খায় গো বাড়ি😂😂😂আর তার চাচার নাম সত্তার খান।

চাপাবাজি করলাম ব্লগে একটা লেখাও জমা দিলাম, আসলে মানুষের টাকা থাকলে সব সম্ভব,তাই না? কিন্তু একটা নতুন জীবন কি কেনা সম্ভব???যেমন ১০ কোটি টাকা দিয়ে আবার কি আবরার, তুহিন বা এ সকল অপমৃত্যুর মানুষগুলোকে কি ফিরে পাওয়া সম্ভব????

 

 

মোট পড়েছেনঃ ৮৭৭জনআজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. খালাম্মার প্রশ্ন আর বক্তব্য শুনে বেদম হাসি পাচ্ছে। তিনি যেভাবে একেকটা বাড়ির, মানুষের কথা জিজ্ঞেস করলেন, এতেই বোঝা যায়, তিনি তার আশেপাশের সবার খোঁজ খবর রাখেন। এমন সহজ সরল মা-খালামনিদের গুনে আমাদের মাঝে এখনো পরিবার প্রতিবেশীদের প্রতি মায়া-টান কমে না।

    ওহে বালক শুনিয়া লও, জন্ম থেকে কবর পর্যন্ত টাকার শক্তি দেখে যেতে হয়। ইহাই চিরন্তন সত্য।

    নিয়মিত ব্লগে না পেলে কিন্ত…..

  2. তোমার চাকরি বহাল তবিয়তে থাক ভাই, আমি বুঝিয়া গিয়াছি ঝারি+বকাখানা কাহার কাছ হইতে তুমি প্রাপ্ত হইছো ভাই।
    তোমার গল্পের খালাম্মারে আমার শতকুটি ছালাম। আর তোমারে আরো দোয়া। এমন সব মজার অভিজ্ঞতা তোমার কাছে ঝোলাভর্তি আমি জানি। তো দেদারছে ২৪ ঘন্টা পর পর ঢালতে থাকো তোমার গল্প।

    হ্যাঁ,এখন আসি টাকার প্রসংগে।
    টাকাই সব শর্বনাশ,
    আবার টাকাই সব আশ……
    থাকলেও জ্বালা,
    না থালেও জ্বালা
    যাবা কই?
    মধ্যম অবস্থানে থাকাই বুদ্ধিমানের কাজ।
    ভালো থেকো সবসময় ভালবাসায়💕💕

  3. হা হা হা কার এমন সাহস আপনাকে বকা দেয়?খালি নামডা কন,প্রয়োজনে আমরা সোনেলার সব ব্লগাররা ষ্ট্রাইক কইরা তাহার পদত্যাগ চাইব। খালাম্মা মনে হয় সেকালের মানুষ।তারঁ দীর্ঘায়ু কামনা করছি।
    সব ভাল তার
    শেষ ভাল যার
    শেষের লাইনগুলো বুঝিয়ে দিলেন সত্যিই আপনি সোনেলার প্রিয় ব্লগার। টাকায় এ সব অকাল প্রয়াত প্রান ফিরে আনা যাবে না।

    1. হাহা হাহা 😂 না দরকার নাই, তিনি অনেক ভালো মনের মানুষ,আর গল্পের খালাম্মার জন্য সবাই দোয়া করবেন, কারন তার হার্টে ৫ টা ব্লক হয়েছে
      এবং অন্যান্য রোগ নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ।

  4. টাকা মাটি মাটি টাকা, টাকার জন্যই এতো কথা। সত্যি টাকা দিয়ে সবই হয়। সব কেনা যায়, বিনিময়ে সবকিছু কেনা যায়। কেউ নিজের জমিজমা কেড়ে নিলে টাকার বিনিময়ে ফেরত পাওয়া যায়। কিন্তু বুয়েটের তড়িৎবিভাগের ছাত্র “আবরার” কে পাওয়া যাবে না।

  5. ঢপবাজীতে ওস্তাদ বুঝলাম। কিন্তু টাকা দিয়ে সব পাওয়া যায় না গো।যাবে না আবরার কেও পিয়ানো।তবে টাকার কাছে মানবিকতা বিক্রি হয়, হচ্ছে প্রতিনিয়ত

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।