কোন তন্ত্রে আছি
কতো যে দেখেছি ও শুনেছি রাজতন্ত্র
কতো যে রয়েছে প্রজাতন্ত্র
কতো ওঝাই না দেয় কতো মন্ত্র
কতোই না দেখেছি ষড়যন্ত্র
আসলে কোনটার নাম গনতন্ত্র?
আমরা তো দুটি ফলের কাছেই যেনো বন্দি
কবেই বা হবে ভালো একটা সন্ধি ??
সবাই শুধু করে যায় নিজের মতো ফন্দি
ফল দুটি হলো কাঠাল ও আম
লংকায় গেলে হনুমান হওয়া যাদের কাম
এরা পারে দিতে শুধু পাম
প্রয়োজনে খুলে নেয় গায়ের চাম
আবার কেউবা করে পন্থী বাম
সফলতা অর্জন শুধু বদনাম
এরা একজন মানুষও ভালো মনের নয়
যাদের জন্য আমাদের হয় ক্ষয়
এই একটাই তো ভয়
কথাই জয় এটা সবার জন্য প্রযোজ্য নয়
নব্বই তে যা না হয়,সেটা তো নয়তেই হয়
আসলে যা মাথায় আসে লিখে যাই আপন মনে
আমাদেরকে বদলাতে হবে
প্রত্যেক কে জনে জনে
লেখাটি মোটেও ভালো হয়নি
আবার কেউ বা বলবে বাহ হয়েছে তো বেশ
আসলে আমি চাই সাজানো গোছানো একটি দেশ❤️❤️❤️❤️
(আমার বাংলাদেশ)
মোট পড়েছেনঃ ৮৬৬জনআজ পড়েছেনঃ ০জন


২৩টি মন্তব্য
এমন সাবলীল অথচ কথার ছন্দে সমাজের টুঁটি ছেঁড়া কাব্য তুমিই পারো বলতে/লিখতে
আসলেই “লেখকটা হয়েছে বেশ,
ভালবাসি আমার দেশ”
ভালবাসা শুভ কামনা।
ধন্যবাদ আমার প্রিয় বোন❤️❤️❤️
কোন তন্ত্রে যে আছি সেটা নিয়েই দুঃশ্চিন্তায় আছি। সব কিছু স্বাভাবিক হোক এটাই কাম্য।
লেখা ভালো লেগেছে, শুভকামনা।
ধন্যবাদ তৌহিদ ভাই❤️❤️❤️
গণতন্ত্র আসলে জনগনকে বোকা বানীয়ে স্বার্থ হাসিলের রাজনৈতীক কৌশল মাত্র।আদতে এটা জনগণের কোন কল্যায়ণেই আসে না। বর্তমান অবস্থা কোন তন্ত্রে নেই আছে কেবল ক্ষমতার দম্ভে।
হ্যাঁ ভাই, এভাবে আর কতদিন চলবে???আর ভালো লাগেনা এসব, কোনো দলের পরিবর্তন হোক তা আমি চাইনা,কারন সবাই এক, কিন্তু বর্তমান অবস্থার বড় একটা পরিবর্তন তো অবশ্যই দরকার
এ সরকার ফল্ট করলেতো আরো মহাবিপদ আসবে এটা নিশ্চিত । আমিও চাই না অন্যকোন দল আসুক।সব শালার একই রাঁ। দেখা যাক ভাগ্যে কি আছে।ধন্যবাদ ভাইয়া।
সেটাই ভাই,কি আর করা,আই ওয়াশের জন্য দুই একটা চুনো পুঁটি ধরা,বোয়াল রা সব ভোদরনাচ ই দেখবে আর গভীর জলেই থেকে যাবে,
চমৎকার প্রতিবাদী কাব্য, দারুণ হয়েছে।
ধন্যবাদ প্রিয় ভাই ❤️
শুভেচ্ছা।
সাজান গোছান এক্তি দেশ খুবি কাম্য।
তা তো অবশ্যই
এখন তো চলছে পরিবার তন্ত্র, পকেট তন্ত্র, দলতন্ত্র….
গনতন্ত্রে দেখা আধো কোনদিন মিলবে কিনা আল্লাহই ভালো জানেন।
একদম ঠিক বলেছেন ভাই ❤️
আসলেই দেশ আগে।
শুভকামনা।
ধন্যবাদ আপু ❤️
একদমে পড়লাম,এখন হাপাচ্ছি ; কি করবো লেখকযে পুরো লেখায় দাড়ি-কমার কোনো বালাই রাখেনি। লেখকরা কি এত নিষ্টুর হয়!! আপনি যেভাবে একদমে দৌড়িয়ে পড়ালেন এটা কোনো তন্ত্র!! 🙂
ভালো লেগেছে ছন্দবন্ধ কথাগুলো। আমরা সম্ভবত নিজতন্ত্রের রাজত্বে আছি। এখানে জোর যার মুল্লুক তার, অথবা যার গলার স্বরে আওয়াজ ভারি, সকল তন্ত্রের মালিক তিনি। 🙂
শুভ কামনা রাকা, ভালো থাকুন। 🌹🌹
হাহা দেইনি কোনো কমা, সেজন্য চাই ক্ষমা
এখনো অনেক কথা আছে কিন্তু জমা
দেই কোনো দাঁড়ি,তাহলে যদি দিয়ে দেন আড়ি
ওটা ছিলো লেখকের দেখক তন্ত্র
জিসান সাহেব বলেছেন সব তন্ত্রের মুলমন্ত্র
আরে আমরা তো মানুষ না সবাই এখন যন্ত্র
আপু আর মিলাইতে পারছিনা, ধন্যবাদ আপনিও ভালো থাকবেন ❤️
সব তন্ত্রের মুলমন্ত্র এক,
শোষন।
আমরা শোষনতন্ত্রে আছি।
লেখা কিন্তু হইছে বেশ 😉
শুভ কামনা।
হাহা হা ধন্যবাদ জিসান সাহেব ❤️
আসলেই চাই সাজানো গোছানো হোক আমাদের দেশ। কিন্তু তো সম্ভব নয়
সবাই সব কিছু লুটে নিচ্ছে। চেটে ফুটে খেয়ে নিচ্ছে আমার বাংলা দেশ
আমাদের বাংলাদেশ