মূল লেখায় যান

আমার কুকুরের নাম হাঁস মুরগি

আহমেদ ফাহাদ রাকারম্য১১টি মন্তব্য

হ্যাঁ ভাই সত্যিই শুনেছেন আমার কুকুরের নাম হাঁস মুরগি,কেনো এই নাম হলো বলছি

২০১৫ তে কোথা থেকে একটি কুকুর খুব অসুস্থ অবস্থায় এসে আমার বাসার পিছনে একটা পরিত্যাক্ত পানির ট্যাংকির ভিতরে আশ্রয় নিলো,তার পরের দিন কুকুরটি ৭ টা বাচ্চা জন্ম দিলো, আমার দেখে খুবই ভালো লাগলো, ভাবলাম ভালোই হলো বাসায় এতো গুলো কুকুর যদি থাকে তাহলে চোর টোর আর ঢুকতে পারবে না,দিনে দিনে বড় হতে থাকলো আর আমাকে খুব ভালো করেই চিনতে লাগলো,আমি রাস্তায় গেলে সব কয়টা আমার পিছনে পিছনে আসতো, আমি অনেক কিছু দোকান দিয়ে ওদেরকে খাওয়াতাম, এবং বেশ ভালো টাকাই তারা খেয়ে বাকী বাজিয়েছে,তা অনেক টাকা, অংকটা আর নাই বলি, প্রথম প্রথম কুকুর গুলোকে বিদেশি কুকুরের মতো লাগতো, আস্তে আস্তে বড় হতে লাগলো আর সবাইকে ছাল নাই কুত্তার বাঘা নাম সেই টাইপ হতে লাগলো, তারপরও আমার ভালোবাসার কোনো কমতি ছিল না ওদের জন্য, কিন্তু খুবই কষ্ট পাইছি যখন তারা আমার সাথে বেইমানি করলো,তারা যখন প্রত্যেকে তাদের গার্লফ্রেন্ড ও বয়ফ্রেন্ড খুঁজে আমাকে কষ্ট দিয়ে নিজেদের সংসারে চলে গেল, একমাত্র মা কুকুরটিই ছিলো আমাদের বাসায়,এতো টাকা পয়সা খরচ করে ওদের কে কুকুরের মতো কুকুর বানালাম এদিকে তালে তালে একজনের নামও রাখা হয়নি,মা কুকুর টি সবসময়ই বাসার সামনের দরজায় বসে থাকতো সরতে বললেও সরতো‌ না,জানতো যে লাথি মারলেও আবার খাবারো আমিই দিবো, বরিশালের মানুষরা বাসায় গরু, ছাগল ঢুকলে বের করতে অনেকেই বলে এই যা হাঁস হাঁস,তো আমি একদিন বাসা থেকে বের হওয়ার সময় কুকুর কে বলতে আছি ওরে সর না হাঁস হাঁস,ও শুনতেই ছিলোনা কিছুতে,পরে বিরক্তি হয়ে জোরে বললাম এই যা হাঁস মুরগি, তখনই সাথে সাথে উঠে গেলো,সেই থেকে এখন ডাক দিলেই চলে আসে, হাঁস মুরগি আয় আয়,তো এইছিলো আমার কুকুরের নাম হাঁস মুরগি হওয়ার কারণ, এইরকম নাম কোনো কুকুরের আছে বলে আমার মনে হয়না।

মোট পড়েছেনঃ ৮৮৬জনআজ পড়েছেনঃ ০জন

১১টি মন্তব্য

  1. কুকুরের নাম হাঁস মুরগী, হা হা হা হা….
    বেশ লাগলো ভাই, আসলে কুকুর সমতে তার প্রভু ভক্তি দেখায়, সময়ে যাকে আশ্রয় দিয়েছিলেন সেই মনে রাখছে, বাকি গুলো দুধ ভাত ছিলো।

  2. আমিও এই প্রথম শুনলাম, কুকুরের নাম ‘হাঁস মুরগী’। তবে হ্যাঁ, একবার দুইবার তিনবার যেকোনো একটি নামে বারবার ডাকলেই, ওঁরা কুকুরের জাত ভেবে নেয় আমার নাম এটাই। আমার অফিসের সামনে কয়েকটা কুকুর আছে। একেকটা কুকুরের নাম একেকরকম। যেমন: কাজল, কালা, কাইল্লা, কালী, ধলী, পাগলী। যেই নামে যাকে ডাকি, ও-ই ঘাড় ফিরে তাকায়। এই হলো অবস্থা।
    আপনার কুকুরের গল্প পড়ে ভালো লাগলো দাদা। এমন আরও লিখুন!

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।