মূল লেখায় যান

ঝড়া ফুল

মোঃ আয়না হককবিতা২৯টি মন্তব্য

হাতে আছে খাতা কলম,
ক্যামেরা আছে কাধে।
এই স্বপ্ন দেখে দেখে
সারা বছর আসবে লোক।
পড়েছি ভিশন ফাঁদে।
সারা বছর আসবে লোক
দেখতে আমার কাজ,
এই আশা করে আমি
পেয়েছি ভিশন লাজ।
স্বাধীন ভাবে চলবো
দিন ওরাত
এই কল্পনা করে জীবনে
আসেনি প্রভাত।
মুক্ত আকাশে উড়বো
হয়ে স্বপ্নের ঘুড়ী,
এই ইচ্ছা করে আজ
রয়েছি মাটিতে পড়ে।
আদরে সোহাগে একদিন
থাকতাম সবার কোলে।
এই ভেবে ভেবে আমি
দুঃখ গিয়াছিলাম ভুলে।
যা কিছু মনে করেছিলাম
সব হয়েছে ভুল
তাইতো এখন পড়ে আছি
হয়ে ঝড়া ফুল।

মোট পড়েছেনঃ ৭৮১জনআজ পড়েছেনঃ ০জন

২৯টি মন্তব্য

  1. প্রাণের সোনেলায় স্বাগতম ।
    যা হবে আজ হবে যা হবে এখন হবে। ঠিক এখন।
    স্বপ্ন যখন দেখেই ফেলেছেন তা সত্যি করার দায়িত্ব আপনার নিজের। আপনার কাজ সবায় দেখবে আজ কি বা কাল!

    লিখতে থাকুন নিয়মিত। 🙂 -{@

  2. স্বাগতম সোনেলায়। লিখতে থাকুন আর দেখতে থাকুন কেমন করে আপন করে নেয় সোনেলা আপনাকে।

    প্রথম লেখা তাই এইটুকুতেই সীমাবদ্ধ থাকলাম। পরে অনেক কথা হবে নিশ্চয়।

      1. ধন্যবাদ পরামর্শকে সহজ ভাবে নিতে পেরেছেন এজন্য।
        আপনি কি মোবাইল দিয়ে লেখেন?
        মোবাইলে অনেক সময় সঠিক বাংলা লেখা আসেনা……
        মোবাইলে লিখলে রিদমিক কি বোর্ড টা ইন্সটল করে নিলে ভালো হয়।

        শুভ কামনা।

  3. শ্রদ্ধেয় বড় ভাই আপনার পরামর্শ সহজ ভাবে বুঝতে পেরেছি তবে আমি মোবাইল দিয়ে লিখি বেশি ভাঘ রিদমিক কিবোর্ড টা ইস্টল করা নেই ভুল বানান ত্রুটি হলে সুন্দর পরামর্শ দিবেন আশা করি আবারো ধন্যবাদ নেবেন বড় ভাই

  4. মেঘলা আকাশের আগমন শুভেচ্ছা স্বাগতম -{@ 🙂 মেঘলা আকাশ এগিয়ে চলো,আমরা আছি তোমার সাথে \|/
    সহজ সরল ভাবে লেখা কবিতা ভালো লাগলো।আপনি অন্যদের লেখা পড়ুন বেশী বেশী।তাহলে আরো ভালো লিখতে পারবেন।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।