মূল লেখায় যান

জ্যোৎস্নাকাশে

সঞ্জয় মালাকারকবিতা২৯টি মন্তব্য

আজও তুমি জেগে ভৈবের জ্যোৎস্নাকাশে,
অপলক নেত্রে অন্ধকার উজিয়ে
আমার স্বপ্নের চার দেয়ালে নিদ্রাহীন চোকে।

তুমি আজও জেগে উন্মাতাল অনুভবে
আমার কবিতার প্রতিটা শব্দে,
তুমি আনন্দ জ্যোতি দুটি চোখে।

তুমি আজও অতীতের মতন আসর অমরতা
সকল চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে, সৌরভের প্রতিচ্ছবিতে,
প্রবণ বৈকালিক সশব্দ অস্থিরতা।

তুমি আজও জেগে উঠো সাদা কাগজে কবিতায় শব্দ শিহরণে,
হঠাৎ আলোর বিবরণে!
লাজুক মস্তিষ্কে আত্নহত্যার আহুতি অকারণে।

তোমায় এঁকে চলে হৃদয় হঠাৎ আলোর স্পন্দিত সৌরভে,
অনন্ত – নিদ্রার চোখে,
তোমায় ভালোবেসে বন্দী আমি কবিতার প্রতিটা শব্দে।

মোট পড়েছেনঃ ১১৮৩জনআজ পড়েছেনঃ ০জন

২৯টি মন্তব্য

  1. দাদা দিনকেদিন আপনার শব্দের ব্যবহার মুগ্ধ করছে। সেই প্রথম দিককার লেখা আর এখনকার লেখার মাঝে বিস্তর ফারাক কিন্তু। এইতো চাই। সোনেলায় আপনার লেখাগুলি পাঠকদের মুগ্ধ করছে বারংবার

    1. ধন্যবাদ শ্রদ্ধে তৌহিদ ভাই,অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা নিবে।
      আর আজকের যাকিছু তা হলো আপনাদের ভালোবাসা, আপনাদের কাছেথেকে পাওয়া শিক্ষা।আমিও শেখার চেষ্টা চালাচ্ছি প্রতিদিন।

      শুভ কামনা🌹🌹

  2. ভালোবাসা সে তো থেকেই যায় যুগে যুগে প্রেমিকের হৃদয়ে। কখনো সে অনুভবে কাছে আসে, বাতাস হয়ে ছুঁয়ে যায়।কখনো সে শব্দে শব্দে কবিতা হয়ে ধরা দেয় কবি’র খাতায়

    1. অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধে দিদি ভালো লাগা অফুরন্ত।
      মন্তব্যে মুগ্ধতা,
      সে অনুভবে কাছে আসা আর কিছুই না, শব্দ আর সাদা কাগজে সবি’ই মিথ্যা।
      শুভ কামনা 🌹🌹

  3. তোমায় ভালোবেসে বন্দী আমি কবিতার প্রতিটা শব্দে।

    **** কখনো কখনো শব্দ নামক শব্দে “শব্দ” অপেক্ষা অধিক তাৎপর্য প্রকাশিত হয়, যা আপনি প্রকাশ করেছেন।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।