মূল লেখায় যান

জীবন্ত জীবন

রিমি রুম্মানবিবিধ১৬টি মন্তব্য

আবেগী আকুলতা ছিল তার, একটু বুঝার
বুঝবে বলে সামনে নিঃশব্দ এগিয়ে চলা
রোমান্টিকতার পেরেক ঠুকে চলছিল যুবক
পেরেক বিঁধেছিল শরীর ভেদ করে,
চোরাবালিতে ডুবে থাকা রমণীর।

হৃদয়ের রক্তপাত দেখেনি যুবক
দেখেছে কেবলই একটি ভিন্ন জগত
ক্রমাগত নিমজ্জিত হতে হতে গহীনে
মিলন হলো যুবক যুবতীর
সে এক অদৃশ্য মায়ার জগত।

অতঃপর জীবন হয়ে উঠলো জীবন্ত।

মোট পড়েছেনঃ ৬৫৬জনআজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

    1. রোমান্টিকতার পেরেক এখানে উপমা হিসেবে ব্যবহৃত হয়েছে… যুবক তার ভালবাসা বুঝানোর জন্য কিংবা তাকে একটু বুঝার জন্য সব রকম রোমান্টিকতা কিংবা আকুতির আশ্রয় নিয়েছে… এমনটিই বুঝানো হয়েছে। এটি আসলে “অল্প কথা কিন্তু গভীরতা বেশী” … এমন একটি কবিতা। ধন্যবাদ … অশেষ।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।