মূল লেখায় যান

জীবন্ত কিংবদন্তী (মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে)

অনন্য অর্ণবকবিতা১৭টি মন্তব্য

তুমি পথের ঠিকানা খুঁজে পথে নেমেছিলে সেই দিন

স্বজনের সুকরুণ আর্তনাদ- দিগ্বিদিক মহাশূণ্যের গভীরতা 

আর অন্ধকারের নিকষ কালো জঠরে

যখন কেটে যেত সহস্র নির্ঘুম রাত ‌।

 

এক অবিনশ্বর কন্ঠের নিরবচ্ছিন্ন তাড়না বুকে লালন করে

পথে নেমেছিলে প্রাণের মায়া সাঙ্গ করে –

এ কোন ঐশী বাণী নয়, নয় গল্পের সুরম্য পটভূমি ।

 

আমরা দেখেছি রক্তাক্ত রাজপথ – পঁচাত্তরের ঘৃণা ভরা সেই কালো রাত,

আমরা দেখেছি মিছিলে মিছিলে উত্তাল উত্তপ্ত ময়দান –

রক্তচোষা হায়েনার বুভুক্ষু ক্ষুরদৃষ্টি এই বাংলায় ।

 

হয়তো আমি থাকবো না; তুমিও না, গত হবে বহু প্রজন্ম

তবে গুলিস্তানের মাটি অনন্তকাল ধরে মনে রাখবে –

সেই ভয়াল একুশে আগস্টের কথা, 

কিছুক্ষণের জন্যে যেদিন বাংলার মাটি কেঁপে উঠেছিলো।

 

তুমি থমকে যাওনি, পিছু হটনি ভুল করেও –

সরে আসনি তোমার দায়িত্ব বোধ থেকে এতটুকু

আজ জন্মদিন তোমার – বাংলার জীবন্ত কিংবদন্তী,

সমগ্র বাংলার হাজার বছরের শ্রেষ্ঠ রাজকন্যা,

তোমাকে জানাই সশ্রদ্ধ অভিনন্দন।

 

মোট পড়েছেনঃ ৯৩৪জনআজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

    1. একুশে আগস্ট মাননীয় প্রধানমন্ত্রীর জন্যে আসলেই একটা ভয়ঙ্কর অধ্যায়। সেদিনের পর থেকে এখনো উনার বাম কানে সমস্যা রয়ে গেছে।

      শুভকামনা সতত 💝

  1. বিনম্র শ্রদ্ধা।
    শুভ জন্মদিন প্রিয় নেত্রী।দীর্ঘ জীবি হন।
    মহান আল্লাহ পাক আপনার সহায় হোক।— আমীন।
    দেশ ডিজিটাল হয়ে আরও এগিয়ে চলুক।সফলতার চূড়ায় পৌঁছে যাক।

  2. মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে অজস্র শুভেচ্ছা তাকে। তিনি আমাদের জাতির গৌরব।

    প্রধানমন্ত্রীর জন্মদিনে অনেক সুন্দর কবিতা দিয়েছেন অর্ণব। ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।