মূল লেখায় যান

জীবনবেদ

সালমা আক্তার মনিকবিতা১৬টি মন্তব্য

অভিমান নয়, এসোনা ..
আরও একবার ভালবাসার কথা বলি।
দু ‘হাতে ধরে রাখি হাত,
সংগে জাগুক -রাত, রাতের তারা
আর কিছু নিশাচর পাখ -পাখালি।
এসোনা আবারও কিছু কুড়াবো স্বপ্ন।
স্বপ্নরা মরেনা কখনো।
লাল নীল আর সোনালী স্বপ্নদের
ভালবেসে তুলে দিই দু ‘চোখে তোমার।
এসোনা আরও একবার একসাথে
তাকাই বহুদু….রে ,
ঐ যে স্বর্নাভ ভবিষ্যৎ আকন্ঠ শুষে আনি।
অধরে অধর রেখে এসোনা
আরও একবার জীবন ভালবাসি।

মোট পড়েছেনঃ ৯৪৩জনআজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. স্বপ্ন মরেনা। বরং একটির পর একটি জন্ম নিতে থাকে।
    আর এভাবেই আমরা জীবনকে নিয়ে চলতে থাকি।

    স্বপ্ন পূর্ণ হোক। তবে “কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্নলোকের চাবি!”

    ভালো লাগা রইলো কবিতায়।

  2. ইস, যদি কেউ থাকতো, তবে তাকে দিতাম কবিতাটা পড়তে। দূর ছাই কেন যে রোমান্টিক হতে পারলাম না।

    অনেক ভালো লেগেছে আপু।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।