মূল লেখায় যান

জন্মকুঁড়ে অন্তত

সালাহউদ্দিন সালমানকবিতা৬টি মন্তব্য

জন্মকুঁড়ে অন্তরটার কথা জবানবন্দি দিয়ে পারলাম না বুঝাতে
জম্পেশ আড্ডায় মেতে রইলি তুই
অবুঝরে নিলিনা বুঝে তোর ভাগে!
আপন গ্রহে নিগৃহীত অতিশয় নিতল
বুঝেনা তোর কথার নিতম্ব বা ছল
নিছক নিসঙ্গতার উত্সরনে ভূগে ভূগে বিভাগী হলো চোখের নোনতা জল!

জাগরুক হয়ে জাগাতে পারতি বিভ্রম বিভুইয়ের স্বপ্ন ক্ষুধা
বিপ্রতীপ মনের বিভাটায়ও পারতিস টৈটুম্বর ভরে দিতে তোর সুধা!
মুষ্টিমেয় আলোর মুসাফির রাতে
মুরোদহীন মুমূর্ষু স্বপ্ন বাসনায় এখন রজ্জুবব্ধবস্থায়
ঝুলে ঝুলে দেখি জীবনের যতিরেখা আটকে আছে কোথায়!

মোট পড়েছেনঃ ৮৪৩জনআজ পড়েছেনঃ ০জন

৬টি মন্তব্য

  1. আদিব ভাই //

    একটু জামেলায় পড়ছি লিখা পোস্ট দিতে গিয়ে
    যেমন —- শিরোনাম লিখার পর
    বাকি লিখাটা কোথায় লিখবো খুজেঁই পাচ্ছি না
    অবগত করলে কৃতজ্ঞ থাকিব 🙂 🙂

    1. বুঝতে পেরেছি ।
      শিরোনাম লেখার বক্সের নীচেই বিষয়বস্তু লেখার বক্স থাকে ।
      আপনি একটু দেখুন ” আপলোড/সংযোজন দৃশ্যমান এইচটিএমএল ” < এভাবে লেখা দেখতে পাবেন । এই লেখাগুলো থেকে আপনি , দৃশ্যমান বা এইচটিএমএল এর উপর ক্লিক করুন। এরপরে লেখার স্থান পেয়ে যাবেন আশাকরি । ফেইসবুকে আপনার আইডি থাকলে এখানে যোগাযোগ করুন । এটি আমার ফেইসবুক প্রফাইল https://www.facebook.com/jeshan.shaikram

      শুভ কামনা ।