ছায়াসঙ্গী
আরও কতটা পথ হাটলে তুমি সঙ্গী করে নিবে আমায়
কত সাগর
কতটা পাহাড়
কত মাইল
কত ক্রোশ
পাড়ি দিলে পথের সাথী হবো তোমার।
আরও কত অশ্রু ঝরলে আমায় তুমি বাসবে ভালো
আরও কত তপ্তরোদে পুড়ে গেলে তোমার আঁচলের নিচে পাবো আশ্রয়
আরও কত তেষ্টা পেলে প্রেমসুধা করতে দিবে পান।
নারী, তুমি বল
আরও কত বিনিদ্র রজনী কাটালে ছায়াসঙ্গী হবো তোমার।
মোট পড়েছেনঃ ৭৮৭জনআজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য
ভাইরে নারী যে প্রেম সুহাগি তারে ভালো বাস পাবে তাঁর দান।
খুব আবেগী ভাই।
চাহিদা যখন আছে যোগান ও পাবে ভাই।
ধন্যবাদ পাশে থাকার জন্য
🙁
(3 (3
আর কত পথ হাটলে বল ভালবাসা যায়রে।
আন্তরিক ভাবে মাত্র এক পা অগ্রসর হলেই হবে :p
অপেক্ষায় থাকুন। (y)
অগুনিত পথ পেরুলে কিছু একটা আপনি পাবেন ই ।
চলতে থাকুন ।
এমন ভাবে লিখলে আর বেশী কষ্ট করতে হবে না ।
নারী তুমি বলো..
(y)