মূল লেখায় যান

ছাইরাছ হেলাল অসুস্থ

ব্লগ সঞ্চালকসোনেলা বার্তা২৯টি মন্তব্য

আমাদের সোনেলার সুহৃদ, একান্ত আপন জন ব্লগার ছাইরাছ হেলাল চোখের কর্নিয়া জনিত সমস্যায় পুনরায় আক্রান্ত হয়েছেন। ইতিপূর্বেও তিনি এই সমস্যায় আক্রান্ত হয়েছিলেন। অপারেশনের পরে কিছুটা সুস্থ্য হয়েছিলেন। অপারেশনের পরে চোখ পুরোপুরি ভালো না হলেও লেখাকে ভালোবেসে, সোনেলার সবার ভালোবাসার টানে, তিনি নিয়মিত সোনেলায় লিখতেন, এবং সবাইকে উৎসাহ দিতেন।
আগামী বেশ কিছুদিন চোখকে বিশ্রাম দিতে বলেছেন চোখের চিকিৎসক। একারণে আগামী কিছুদিন তিনি সোনেলায় আসতে অপারগতা প্রকাশ করেছেন। চিকিৎসকের চিকিৎসা পরবর্তী উপদেশ সাপেক্ষে তিনি চোখ ভালো হওয়া মাত্রই সোনেলায় ফিরে আসবেন।

আমরা ছাইরাছ হেলালকে আমাদের দোয়ার মাঝে রাখবো। আল্লাহ্‌ যেন ওনার চোখকে দ্রুত ভালো করে দেন যাতে আমরা ওনাকে আমাদের মাঝে পুনরায় ফিরে পাই।

মোট পড়েছেনঃ ১১৯২জনআজ পড়েছেনঃ ০জন

২৯টি মন্তব্য

  1. ছাইরাছ হেলাল তার লেখার স্থান এবং সোনেলা পরিবারের সবাইকে খুব মিস করছেন,
    সবাইকে তার রোগ মুক্তির জন্য দোয়া করতে বলেছেন তিনি,

    আল্লাহ্‌ ওনাকে দ্রুত রোগমুক্ত করুন……… আমীন।

  2. আহারে, আবার!!! আল্লাহ এমন একজন মানুষকে এই রোগ কেন দিলেন তিনি ভালো জানেন। দোয়া করি তারাতাড়ি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।