মূল লেখায় যান

ছলনা

ইসিয়াককবিতা২৫টি মন্তব্য

বুকের মাঝে সুখ অসুখে
তোমার বসবাস।
বিনা কাজে বইলো বেলা,
সাড়ে সর্বনাশ।

ঠোঁটে ঠোঁট চেপে ধরে,
কথা চলে কি?
এই যুগের প্রেম পিরীতি
পুরাটাই ফাঁকি।

এক হাত বাড়াও তুমি,
আরেকটি রাখো খুলে।
সবই আমি বুঝতে পারি,
দেখি দু’চোখ মেলে।

কত আর লুকাবে তুমি,
তোমার ছলনা।
প্রেম তো নয় ,সময় কাটানো,
বুঝিগো ললনা।

আমিও এখন সময় করে,
হাতটা ধরি ঠিকই!
অন্য হাতটা অন্য কারো পানে
ঠিকই বাড়িয়ে  রাখি!

মোট পড়েছেনঃ ১৯১০জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৫টি মন্তব্য

  1. আমিও একমত আপনার সাথে। যে যেমন করবে তার সাথে তেমনটাই করা উচিত। যার কাছে সম্পর্ক শুধু ছেলেখেলা, মূল্যহীন তার সাথে সম্পর্ক রাখাকে আমি মানি না। ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো

  2. আমিও এখন সময় করে,
    হাতটা ধরি ঠিকই!
    অন্য হাতটা অন্য কারো পানে
    ঠিকই বাড়িয়ে রাখি!…..

    সমানে সমান প্রতারণা, এখানে প্রেম মানেই চাতুরী।
    ভালো লিখেছেন 🙂

  3. “আমিও এখন সময় করে,
    হাতটা ধরি ঠিকই!
    অন্য হাতটা অন্য কারো পানে
    ঠিকই বাড়িয়ে রাখি!”

    পরকিয়ায় আসক্ত না হওয়া বাঞ্চনীয়।
    কবি সুন্দর উপস্হাপনা ভালো হলো।
    শুভ কামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?