মূল লেখায় যান

চিরন্তন

খাদিজাতুল কুবরাকবিতা১৮টি মন্তব্য

বেলা অন্তে…

যখন সূর্য নামে পাটে,

ঘুটঘুটে অন্ধকারে,

শস্য ক্ষেতের মাঠে,

আমি নিঃসঙ্গ ঘাসফড়িং,

অবুঝ পতঙ্গ!

তুমি অগ্নিস্ফুর্লিঙ্গ!

প্রকৃতি আলস্যে জোছনা মাখা,

তোমার চোখাচোখি সখা!

অন্তরালে ওঁৎপাতা,

সলতে জ্বলা অগ্নিশিখা!

আমি কি আর জানি?

লেলিহান বহ্নিতে পতন!

আমার দুর্নিবার আকর্ষণ!

অন্তরালে ওঁৎপাতা,

নিশ্চিত ভস্মীভূত মরণ!

আকর্ষণ মরণের মাঝের অনুক্ষণ,

আমার মিলন সুখের স্বপন,

হোক বারবার সে মরণ!

আমার প্রেম নিখাদ চিরন্তন!

মোট পড়েছেনঃ ২০৮০জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৮টি মন্তব্য

    1. খুব সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি লেখা যে শুধুই একটা সৃষ্টি এটা বুঝতে পারার বিশেষ কৃতজ্ঞতা জানবেন। কেউ কেউ ব্যক্তিগত মনে করে ফেলে। তবে ভাবার স্বাধীনতা পাঠকের রয়েছে।
      পাঠকের জন্যই লিখি।

    1. এটা বাল্যকালের লেখা!
      তখন ও বাল্যশিক্ষা বই মুখস্থ করা হয়নি।
      তখন তো পোস্ট করার অপশন ছিলোনা তাই এই বুড়ো বয়সে করতে হলো।
      আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া।
      আপনাকে অনেক ধন্যবাদ।

  1. আগুনের ঝলকানিতে মুগ্ধ হয়ে ঝাঁপ দিলে আপনাকে পুড়তে হবেই। চকচক করলেই সোনা হয় না তাই নিখাদ হলে ও লাভ নেই ধোঁকা খেতেই হবে।
    একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো

  2. এটা অনেক আগের লেখা দিদি ভাই।
    এখন আর আকর্ষণ বিকর্ষনের সুযোগ নেই।
    পড়ার জন্য এবং সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
    ভালো থাকুন দিদি ভাই

  3. আগুনে যার নিয়তি বাধা তার সুখ আগুনে পুড়েই। মরণ যদি হয় অদৃষ্টের লিখন সেই আগুন থেকে দূরে থাকার উপায় নেই। আকর্ষন অথবা বরণ আগুনেই হোক মিলন।
    চমৎকার কবিতা 🌹🌹

    1. অসংখ্য ধন্যবাদ আপু। খুব সুন্দর মন্তব্য পেয়ে মন ভরে গেল। আসলে গ্রামের বাড়িতে এক সন্ধ্যায় লিখেছিলাম কবিতাটি।
      শব্দ সাজাতে ভালোবাসি!
      পড়ে কারুর ভালো লাগলে সেটাই প্রাপ্তি।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?