মূল লেখায় যান

চিরজীবী; আমি তরুণী বাংলাদেশ

নাজমুল হুদাকবিতা১১টি মন্তব্য

হাত দিও না- এমনভাবে পুরুষের মতো হাত দিও না;
চতুর্দিকে আজ আমার ফেলে আসা পুরানো সব ক্ষত
নতুন ধাঁচে নতুন করে সেই উতলে উঠেছে- হাত দিও না।
সিদ্ধেশ্বরীর অন্ধরাতে আমার জমজ ব্যথা পড়ে থাকে
কাঁটাতারের ঝুলে থাকে আমার শতছিন্ন ব্যথার পতাকা
আর ভি আই পি কবলে অকালে স্বর্গ আঁকি- হাত দিও না।

হাত দিও না- এমনভাবে পুরুষের মতো হাত দিও না;
দালালী মঞ্চে যখন আমার রাষ্ট্রনায়ক নির্বাক নৃত্যশিল্পী
ছদ্মবেশী আগুনে পুড়ে ডিসকাউন্টে চাষী- হাত দিও না।

আমি বলছি-
এমনভাবে আচমকা আমার ভিতর হাত দিও না
আমি কোনো গুম হওয়া ধর্ষিতা নারীর চামড়া নই
আমি কোনো বাধর্ক্য নারীর অপুষ্টিজনিত বিবেক নই
হাত দিও না- জেগে গেলে আমি এক তরুণী বাংলাদেশ
একাত্তরের রক্তচিত্র দেখে আবার গিলে খাবো তোমাকে।

হাত দিও না- এমনভাবে পুরুষের মতো হাত দিও না;
প্রেমিকের পরিহিত লালটিপ কর্কশ ছোঁয়ায় সরে গেলে
জেগে উঠবো আবার- যুগের পুরোনো সব ইতিহাসে
সুযোগে, আনাচে-কানাচে, গলিপথে আমার ঘুমন্ত শরীরে
হাত দিও না- এমনভাবে পুরুষের মতো হাত দিও না
কসম প্রজন্মের রক্তচিত্রে আবার গিলে খাবো তোমাকে।

নেত্রকোণা, ময়মনসিংহ

মোট পড়েছেনঃ ৭৮৯জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১১টি মন্তব্য

  1. হাত দিও না- এমনভাবে পুরুষের মতো হাত দিও না;

    পুরুষের হাত টেনে তুলতে পারে
    পাষন্ডের হাত খাবে খাবলে
    তুমি বলো বন্ধু আমার
    কোনটা নেবে তুলে !
    ধন্যবাদ

    1. কখনও পুরুষের হাতে টেনে তুলে না, তুলতে পারে না!

      প্রেমিকের হাত টেনে তুলে
      স্বামীর হাত টেনে তুলে
      বাবার হাত টেনে তুলে
      ভাইয়ের হাত টেনে তুলে।

      ধন্যবাদ প্রিয় 💕

  2. “হাত দিও না- জেগে গেলে আমি এক তরুণী বাংলাদেশ
    একাত্তরের রক্তচিত্র দেখে আবার গিলে খাবো তোমাকে।”
    আবার হাত দিলে ঠিক এমনই হতে পারে।
    কবিকে বিজয় দিবসের শুভেচ্ছা।

  3. হাত দিও না- এমনভাবে পুরুষের মতো হাত দিও না;
    দালালী মঞ্চে যখন আমার রাষ্ট্রনায়ক নির্বাক নৃত্যশিল্পী
    ছদ্মবেশী আগুনে পুড়ে ডিসকাউন্টে চাষী- হাত দিও না।
    -চমৎকার অভিব্যক্তি ভালো লাগলো।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?