মূল লেখায় যান

চিঠি

কামরুল ইসলামচিঠি১৬টি মন্তব্য

নবীণা

মানুষ খুব  রুচিবান,  আত্মকেন্দ্রিক । নিজেকেই  নিজের মতো উপস্থাপন  করে । অন্যের  মত বা মতাদর্শ ,  রুচি ,  পছন্দ ,  অপছন্দ  বিবেচনা  করে  না ।  এখানেই মানুষের  মাঝে  মানুষের  অমিল ।

তুমি যখন আনন্দের   জোয়ারে  ভাসো,  আমি তখন বিষণ্ণতায় ভুগি । আমি যখন আলো খুজি,  তুমি তখন অন্ধকারে  তলিয়ে যাও।   মেরু  একত্রিকরণ সূত্রটা  চর্চার অভাব আমাদের । কিন্তু এই অভাবের চর্চাটা করে যাই আমরা সারা জীবন, ।  তাই সংসারে ,  সমাজে,  জাতিতে,  রাষ্টে এতো বিবেদ,  বিচ্ছেদ ।

আজ আকাশটা অনেক পরিষ্কার ।  তুলোর মতো মেঘ ছড়িয়ে আছে সারা আকাশ।  ফাঁকে  ফাঁকে  দু একটা তারার আলো ঝিলমিল করছে। এমন নিবিড় রাতে তোমাকে প্রথমেই নীতিবাক্য লিখতে বসলাম ।  আমার নিঃসঙ্গতায় তুমি বড়ই স্বপ্নময় । একাকীত্বের পরম দোসর । ভাল লাগা আর ভালবাসার অন্তীম প্রাপ্তি ।  কল্পনায় তোমার উপস্থিতি আমাকে সুখের জোয়ারে  ভাসিয়ে  দেয় ।  হাজার জনমের উল্লাস জেগে উঠে অনুভুতির স্তরে স্তরে ।

তবুও অপূর্ণতায় ভুগি সর্বক্ষণ ।   কেননা, তোমার দৃষ্টিতে নিজেকে আবিষ্কার করিনি এখনো । চাওয়া পাওয়ার খতিয়ানে জের টানা হয়নি জীবনের রেওয়ামিলে ।

প্রান্তিক আর ঐচ্ছিক জীবনের ব্যবধান  খুঁজে ফিরি আজও ।

তুমি হয়ত ঘুমিয়েই আছো,  আর আমি জেগে আছি মেঘের  ফাঁকে  তারা গুনে গুনে ।

ভোরের আলো স্বপ্নময় হোক,  তোমার,  আমার,  সকলের।

আজ আর নয়,

ভাল থেকো, অহর্নিশি ।

নিবেদনে

তোমার সেকুল

রচনা কাল ঃ ১৮/০৭/২০২০

ঢাকা

মোট পড়েছেনঃ ৭৪৬জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৬টি মন্তব্য

  1. বাহ্! দারুন একটা চিঠি পড়লাম।
    আজকাল চিঠির প্রচলন একদম ওঠে গেছে আধুনিক যুগে মোবাইল,ইন্টারনেট চিঠির জায়গা দখল নিয়েছে।চিঠি লিখতে মানুষের যে আবেগের জায়গাটা ছিলো সেটা আজ আর নেই,আমরা প্রানহীন হয়ে পড়ছি।
    আমরা নবীণার চিঠির জবাবের প্রতিক্ষায় রইলাম, এত সুন্দর চিঠির উওর জানা চাই।

    ভালো থাকবেন ভাইয়া,
    শুভ কামনা রইল আপনার জন্য।

  2. মানুষ খুব রুচিবান, আত্মকেন্দ্রিক । নিজেকেই নিজের মতো উপস্থাপন করে । অন্যের মত বা মতাদর্শ , রুচি , পছন্দ , অপছন্দ বিবেচনা করে না । এখানেই মানুষের মাঝে মানুষের অমিল । কথাগুলো একদম আমার মনের কথা। ভালো হয়েছে চিঠি। শুভ কামনা রইলো

  3. আলাদ ব্যক্তিত্ব আলাদা চিন্তা ভাবনা। ভালো লাগা — প্রান্তিক আর ঐচ্ছিক জীবনের ব্যবধান খুঁজে ফিরি আজও ।
    তুমি হয়ত ঘুমিয়েই আছো, আর আমি জেগে আছি মেঘের ফাঁকে তারা গুনে গুনে ।
    ভোরের আলো স্বপ্নময় হোক, তোমার, আমার, সকলের।
    আজ আর নয়,
    ভাল থেকো, অহর্নিশি ।
    ধন্যবাদ।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?