মূল লেখায় যান

চাটগাঁ শহর এসো বর্ষায়

চাটিগাঁ থেকে বাহারকবিতা৩১টি মন্তব্য

চাটগাঁ শহর এসো বর্ষায়

৥

এমন শহর কোথাও খুঁজে পাবে নাকো তুমি

পানির তলে দূরবীণ দিয়েও খুঁজে পাবে না ভূমি।

হাসের মত ভাসতে চাইলে চাটগাঁ শহর এসো

রাস্তার উপর নদী দেখে ভিজে ভেসেই হেসো।

সারা শহর ঘুরতে পারো নৌকা-সাম্পানে বসে

সাবধানে বসো!

টেম্পু-রিক্সার সাথে ধাক্কা লাগতে পারে শেষে।

চাটগাঁ শহর ভ্রমন হবে তোমার জীবনে সেরা

দালান কোটা সাগর-বন্দর নদী পাহাড়ে ঘেরা।

শেষ বয়সে নাতি-নাতনির গল্পের পাবে দেখা

হৃদয় পটে খুঁদিত থাকবে চাটগাঁ শহর আঁকা।

(ছবি, সংগৃহিত)

রচনাকাল:২৩/০৭/১৭ইং

মোট পড়েছেনঃ ৮৯৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

৩১টি মন্তব্য

  1. এমন শহর কোথাও খুঁজে পাবে নাকো তুমি

    পানির তলে দূরবীণ দিয়েও খুঁজে পাবে না ভূমি।

    হাসের মত ভাসতে চাইলে চাটগাঁ শহর এসো

    রাস্তার উপর নদী দেখে ভিজে ভেসেই হেসো।

    হা হা হা, দারুণ! বেশ লিখেছেন শ্রদ্ধেয় দাদা।

    1. পড়ে মন্তব্য করেছেন বলে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি…..
      আপনি যেভাবে আমার লেখা থেকে কোড করেছেন সেভাবে আমি পারছি না কেন বুঝতেছি না। এটা মন্তব্য অপশনেই আছে?

      1. না, দাদা। এটা ব্লগের মন্তব্যের অপশনে নেই। এটা html code. (blockquote)
        যামন আপনি কারোর লেখা কোডেট করেছেন। সেই লেখাটা কোডেট করতে হলে করবেন এভাবে☛যেমন: লেখাকে কোটেড করতে হলে

        ট্যাগের মাঝখানে লেখাটিকে রাখতে হবে।
        যেমন, ‘বাস্তবে সে সেবা দিয়ে সুখী থাকে, বাহাবা কুড়িয়ে সুখী হয় না।’ — এই কথাটিকে কোটেড করতে হলে লিখতে হবে

        বাস্তবে সে সেবা দিয়ে সুখী থাকে, বাহাবা কুড়িয়ে সুখী হয় না।

  2. হৃদয় পটে খুঁদিত থাকবে চাটগাঁ শহর আঁকা
    এই শহরে আসতে যে চায় আহম্মেদ ফাহাদ রাকা
    বেঁচে থাকলে আসবো একদিন প্রিয় ভাই ❤️
    এই ধরনের লেখা আমরা নিয়মিত চাই

  3. দুঃখজনক, উন্নয়নশীল দেশে ঘুমিয়ে স্বপ্ন দেখি দেশ প্যারিস/ সিঙ্গাপুর হয়ে গেছে, অথচ চোখ খুলতেই শুভঙ্করের ফাঁকি!! ঢাকার অবস্থাও তথৈবচ। কিন্তু আপনার মতো করে কবিতা লিখতে আমি অক্ষম বাহার ভাইয়া 🙂

    শুভ কামনা 🌹🌹

    1. কনকি! এডিট করা ছবি? কক্ষনো না। আমার অফিস চকবাজার । এ বছর কমপক্ষে ২০বার অফিস থেকে পানি সেচতে হয়েছে। দমকল বাহিনী ডাকার মতো অবস্থা! কোনদিন বর্ষায় বেড়াতে আসিয়েন। দেখানো পানির খেল!
      পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।

  4. দিলেন তো চাঁটগাঁকে ডুবায়। আমি হালিশহরে থাকি। এঅবস্থা চোখের সামনে দেখা। আজও চলছে রাস্তার বেহাল অবস্থা।
    তবে, পাহাড়, সাগর, নদী সবমিলিয়ে চাঁটগাঁ অতুলনীয়।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?