মূল লেখায় যান

# চাঁদ আমাকে বলে #

সীমা সারমিনঅন্যান্য, একান্ত অনুভূতি১৫টি মন্তব্য

লজ্জায় মরে যাই

আকাশের ওই ঝলমলে চাঁদ

আমার কানে কানে বলে

তুমি আমাকে দেখে কি ভাবছ?

 

ভাবছ তোমার প্রিয় যদি ,

তোমার পাশে এখন থাকতো

তুমি তার সাথে কত কিছুই না,

ভাগ করে নিতে

কতই না ভালবাসতে তাকে ।

 

আমি লজ্জায় মরে যাই

সে বলে , এই শোন

আমি চুপ করে বলছি

যখন তোমরা পাবে উষ্ণ অনুভূতি

আর তোমাদের ভালবাসার আলো

চারিদিকে ছড়াতে শুরু করবে ,

তখন মাঝে মাঝে আমি মুখ লুকিয়ে

আড়াল হয়ে যাব ।

 

আবার মাঝে মাঝে আমি এসে দেখবো

আর তারাদের বলবো ,

দেখ দুটি মুখের হাসি,

আসমানে নয়, ধরণীতে

তোমাদের চেয়েও সুন্দর ভাবে

আলো ছড়াচ্ছে ও জ্বলছে মিটি মিটি ।

 

আমাকে বলছে,

এই তোমাকেই বলছি

তোমাদের ভালবাসা কখনই যেন

হয়ে রয়না শুধু সৃতি

এই ভালবাসার হয় না যেন কখনই ইতি ।

————————————————————- সীমা সারমিন।

 

মোট পড়েছেনঃ ৭৯৫জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৫টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?