মূল লেখায় যান

ঘোরেই কাটছে একটা জীবন-(একজন আপন ভোলা গায়েন)

বন্যা লিপিএকান্ত অনুভূতি২২টি মন্তব্য

কি এক ঘোরের জীবন কাটছে বেশ।
কাঁচের জলে
নদীর জলে
আগুন ধোঁয়ায়
শীত কুয়াশায়।
বৃষ্টি ধারায়…
অসহ্য সব রকমফেরে
বিচিত্রতায়।
কাটছে বেশ!
রাত পেরোলেই রৌদ্রছায়ায় লুকিয়ে থাকে কেমন করা
মনের ধরন,
নামলে আঁধার
আগল খোলে
মনের দুয়ার,
বেভুল কোনে জড়সড়
শীত কুয়াশায়!

চোখে কোলে হাহাকারের শুন্য আশা।
বোবা হয়ে’ই যায় শুকিয়ে বুকের কাছে
অশ্রুধারা।

আপন ভোলা নিজের সাথেই বোঝাপরা।
যখন যেমন ইচ্ছেয় আর অনিচ্ছেতেই বাউল মনের যাতন জ্বালা!

“বাঁধো আর বাঁধিতে না’রি।”

তবু যেন দুই ঠোঁটেতে কুলুপ আঁটা।
হৃদমাঝারে রঙীন ছবি!
চিত্রখানা যত্নে আঁকা।
খুব যতনে আগলে রাখা, এই তো যাপন
ঘোর লাগা এই জীবনখানা!

মোট পড়েছেনঃ ৬৬৩জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২২টি মন্তব্য

  1. খুব ভালো লাগলো ধন্যবাদ আপু।আপন ভোলা গায়েনরা এমনি। তবু যেন দুই ঠোঁটেতে কুলুপ আঁটা।
    হৃদমাঝারে রঙীন ছবি!
    চিত্রখানা যত্নে আঁকা।
    খুব যতনে আগলে রাখা, এই তো যাপন
    ঘোর লাগা এই জীবনখানা! এতটুকু অসাধারণ লেগেছে। ভালো থাকুন ও শুভ কামনা রইলো

  2. যত্নে আঁকা চিত্রখানা
    খুব যতনে আগলে রাখার মতো অব্যাক্ত ঘোর লেগে থাক মায়াবী আবেশে। এইতো পূর্ণতায় ভরা জীবন।

    চমৎকার জীবনের অসাধারণ ছবি লিখায় অন্তর্নিহিত।

    ছোট ছোট বাক্যের মায়াজালে দারুন হয়েছে আপু

  3. “কি এক ঘোরের জীবন কাটছে বেশ।
    কাঁচের জলে
    নদীর জলে
    আগুন ধোঁয়ায়
    শীত কুয়াশায়।”

    খুব সুন্দর আপু
    ঘোরের মাঝে কাটছে জীবন
    আনন্দতে চলছে যাপন।
    শুভ কামনা।

  4. তবু যেন দুই ঠোঁটেতে কুলুপ আঁটা।
    হৃদমাঝারে রঙীন ছবি!
    চিত্রখানা যত্নে আঁকা।
    খুব যতনে আগলে রাখা, এই তো যাপন
    ঘোর লাগা এই জীবনখানা!
    কী সুন্দর লিখেছেন! মন ভরে গেলো পড়ে।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?