মূল লেখায় যান

গুরুত্বপূর্ণ জিনিসের অপব্যবহার (রোদ চশমা, হেলমেট এবং ফেইস মাস্ক)

রুমন আশরাফসমসাময়িক১২টি মন্তব্য

রোদ থেকে চোখকে সুরক্ষা দিতে রোদ চশমা ব্যবহার করতে হয়। কিন্তু একসময় কিছু মানুষ ফ্যাশন হিসেবে রোদ চশমাকে কখনও কপালের উপর আবার কখনও মাথার উপরে ঠাঁই দেয়া শুরু করে। কেউ কেউ আবার নিজের ঘাড় এর উপরে রেখেও ফ্যাশন করে। যদিও ব্যাপারগুলো আগের চেয়ে কম তবে এসব ফ্যাশনের বিলুপ্তি ঘটেনি।

 

মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে কিংবা চড়ার ক্ষেত্রে সুরক্ষা হিসেবে হেলমেট পরিধান করতে হয়। এটা নিয়ম। হেলমেট পরিধানের ব্যাপারে বিশ্বের সকল দেশেই আইন প্রণয়ন করা হয়েছে। কিন্তু কিছু মানুষ আছে যারা হেলমেট পরিধান না করে মোটরসাইকেলের হাতলে ঝুলিয়ে রাখে। তারা শুধুমাত্র ট্র্যাফিক পুলিশের ভয়ে কিংবা জরিমানার ভয়ে নিজেদের ইচ্ছার বিরুদ্ধে হেলমেট পরিধান করতে বাধ্য হয়। তবে মোটরসাইকেলের হাতলে হেলমেটকে ঝুলিয়ে রাখার ফ্যাশনটি এখনও বলবৎ আছে। বিশেষকরে আমাদের দেশে।

 

অতিক্ষুদ্র প্রাণঘাতী ভাইরাস “করোনা” থেকে নিজেকে এবং অন্যকে সুরক্ষা দিতে ফেইস মাস্ক ব্যবহার করতে হয়। যেখানে ফেইস মাস্ক ব্যবহার করাটাকে বাধ্যতামূলক করা হয়েছে সেখানে কিছু মানুষ ফেইস মাস্ককে থুতনির সাথে সেটিয়ে রাখে। তাদের কাছে এটাই একটি ফ্যাশন।

 

পরিশেষে বলতে চাই, যেসব ফ্যাশন কোন কাজের আসে না বরং আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সেসব ফ্যাশন করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়।

মোট পড়েছেনঃ ১০৮৯জনআজ পড়েছেনঃ ০জন

১২টি মন্তব্য

  1. আসলে বাঙালি হচ্ছি এমনি বলতে বাধা নেই , কোন ভালো কিছুকে এরা এমন ভাবে গ্রহণ করে সেটা ভালো বলে কিছু থাকেনা, আবার অন্যের ভুল ধরার বেলায় মুখে , কলমে ফেনা তুলে ফেলে‌ । সবসময় উল্টো পথে চলতেই এরা নিয়ম বানিয়ে ফেলেছে। পোষ্টটি ভালো লাগলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়

  2. এসব ফ্যাশন সত্যি নিজের বিপদই টেনে আনে। অনেক ফ্যাশানি মোটরসাইকেল ওয়ালা দেখেছি, অ্যাক্সিডেন্টে হওয়ার পর হেলমেট মাথায় দিয়ে লেংড়াতে লেংড়াতে পুলিশের সামনে আসে। আর সত্যি মাস্ক এখন আধুনিক একটা ফ্যাশন।
    এসব ফ্যাশন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
    লেখককে সাধুবাদ জানাচ্ছি।

  3. সচেতনতার অভাবের কারনেই হেলমেট হ্যান্ডেলে ঝুলিয়ে রেখে বাইক চালায় অনেকে। পুলিশের ভয়েই হেলমেট মাথায় দেয়া এরা।

    বর্তমানে মাস্ক অনেকেই ঠিকভাবে ব্যবহার করেনা। একটা রাখতে হয় কানের সাথে ঝুলিয়ে, এই আর কি।

    অনেকদিন পরে লিখলেন।
    শুভ কামনা।

    1. অনেকদিন পর ফেইসবুকে আপনার ডাকেই আজ আবার এলাম। অনেক দেরীতে রেসপন্স করার জন্য দুঃখিত। কাজের ব্যস্ততার জন্য নিয়মিত আসা হচ্ছে না। ভালো থাকবেন ভাই।