মূল লেখায় যান

গুপ্ত ঘাতক

হালিমা আক্তারকবিতা১৪টি মন্তব্য

 

পুরো শহর জুড়ে নিস্তব্ধতা
রাস্তার ল্যাম্পপোস্ট গুলো
দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে ,
রাতের নিরবতা ভেঙে মাঝে মাঝে
এম্বুলেন্স ছুটে চলে
হয়তো শেষ ঠিকানার টানে |
শহরের মানুষ এখন আর
সন্ধ্যার পর বাড়ির বাহির হয়না
পুরো শহর যেন এক ভুতুরে নগরী ,
অথচ এই মহাসড়ক ধরে
কত শত গাড়ি চলতো ,
কখনো কখনো গাড়ির শব্দে
ঘুম পালাতো |
গলির মোড়ের ওই চায়ের দোকানে
রাতভর চলতো আড্ডা |
কোন এক অজানা গুপ্ত ঘাতক
এসেছে শহর জুড়ে
তাকে দেখা যায় না
তার ঢাল তলোয়ার নাই
তার কাছে নাই কোন বোমা বারুদ
তবু তার ভয়ে প্রকম্পিত শহরবাসি |
গুপ্ত ঘাতক কখন কোথায় আক্রমণ করে
কেউ জানেনা ,
এই অজানা ঘাতকের ভয়ে
শিশুরা স্কুলে যায়না
পাছে ঘাতক আক্রমণ করে বসে ,
কোলাহলপূর্ণ  স্কুল আজ বিরান ভূমি
গুপ্ত ঘাতক সবাইকে করেছে ঘর  বন্দি |
ইচ্ছে হলে ও আড্ডা হয়না
বন্ধু কতদিন পর দেখা হলো বলে —
কেউ কাউকে জড়িয়ে ধরে না
পাছে গুপ্ত ঘাতক দেয় হানা |
গুপ্ত ঘাতক আজ করছে বিশ্ব শাসন
কোথায় পঞ্চপান্ডপ ( আমেরিকা , রাশিয়া ,
ব্রিটেন , ফ্রান্স , চীন ) এর সমরাঙ্গন |

মোট পড়েছেনঃ ১৪০২জনআজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. সুন্দর উপস্থাপন। কবিতার মাঝে বাস্তবতার খেলা। সম্পাদন করে স্পেস কমায়ে দিলে ভালো হতো।

    “রাতের নিরবতা ভেঙে মাঝে মাঝে
    এম্বুলেন্স ছুটে চলে
    হয়তো শেষ ঠিকানার টানে |” শেষ গন্তব্যে যেতেই হবে, কোন বাঁধা না থাকবে সেখানে।

  2. সকল শক্তি পরাজিত অদৃশ্য এক শক্তির দ্বারে।
    বিশ্ব মানবেতার আজ হাহাকার করছে..
    একমাত্র মহান ক্ষমতাধর আল্লাহ ছাড়া আর কোন উপায় নেই এর থেকে পরিত্রান পাবার।
    কবিতায় চরম বাস্তবতা গুলো বলে গেলেন সুন্দর ভাবে।
    শুভকামনা রইলো নিরন্তর।

  3. অদৃশ্য শত্রু তীর মেরে যখন তখন কেড়ে নিচ্ছে প্রাণবায়ু। এই মরণ ব্যাধি থেকে মুক্তি চাই। দারুন ভাবে কবিতায় বাস্তবতা তুলে ধরলেন। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন নিরাপদে থাকুন

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।