মূল লেখায় যান

গাছ

বনলতা সেনএকান্ত অনুভূতি২১টি মন্তব্য

দ্যাখ দ্যাখ
চোখ খুলে বা আধ খোলা রেখেই না হয় দ্যাখ ,
এই মাত্র ঝড় ঠেলে বেঁচে যাওয়া – প্রাণ পাওয়া করুন ক্লান্ত অবসন্ন
রেলিংয়ে বুক ঠেসে দাঁড়ানো গাছটিকে ;
এ কিন্তু বিছানার আধ -ঘুমন্ত ঠেলে ফেলা বেড়াল বিরক্তি নয় ,
জীবন থেকে জীবনের পথক্রমে
জীবন জিজ্ঞাসাকে ঘুম না পড়িয়ে ঠায় জেগে থাকা।

মোট পড়েছেনঃ ৭১৫জনআজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

    1. নিশ্চয়ই ইহা কোন কঠিন লেখা নয় ।
      শুধু মাত্র মনযোগী হওয়া অতি প্রয়োজন ।

      ‘বেড়াল বিরক্তি’ এভাবে ভাবা যেতে পারে……… ‘ আমার ভাতঘুমটি এভাবে ভেঙ্গে না দিলেও পারতে ‘……
      এটি সাধারন বিরক্তি প্রকাশ মাত্র ।

  1. জীবন থেকে জীবনের পথক্রমে
    জীবন জিজ্ঞাসাকে ঘুম না পড়িয়ে ঠায় জেগে থাকা।
    কথা টা আমার সাথে মিলে যাই।
    কে জানি চোখে ফেবিকলের মুজবুত আঠা লাগিয়ে দিয়েছে,
    এখন শত চেষ্টায় ও ঘুম আসে না।

  2. করুণ,ক্লান্ত,অবসন্ন — যাই হোক না কেন
    প্রচন্ড ঝড় মোকাবেলা করে বেঁচে থাকা
    —- থাকুক ঠায় দাঁড়িয়ে ।।
    এ তো পরাজিত হবার নয় ।।

    1. আমি অনন্তত সম্ভব বলেই মনে করি ।
      আমি যুদ্ধে অভ্যস্ত , ফলাফলে নয় ।

      হ্যা , আপনার সাথে একমত , অবশ্যই বেশ কঠিন আমার অবস্থান ।
      তবে মন্তব্যের দুরূহতা নিয়ে না ভেবেই লিখুন ।

    1. একটু হয়ত বেশীই বলছেন ।
      তবে আমার কাছে একধার , দুধার ও তিন ধার ওয়ালা ছুরি আছে ।
      নিজের বুক সহ অন্যের কোথাও গেথে দিতে ভয় করবে না ।
      আবার যেন ডাকাত ভেবে বসবেন না ।

      সাহস ছাড়াই মন্তব্য করুন ।
      ধন্যবাদ ।