মূল লেখায় যান

==গণজোয়ার-২==

ভোরের শিশিরকবিতা২০টি মন্তব্য

শোষিত জনতা, মৃত মানবতা
ক্ষমতা নীতির আশ্রয়ে
কুক্ষিগত স্বাধীনতা
ভাঙ্গো, ভেঙ্গে ফেলো
এগিয়ে চলো ওহে
বধির জনতা।

শাষিত এ জনতন্ত্র
মুখোশে গণতন্ত্র
রাজ্যতন্ত্র কায়েমতন্ত্র
ক্ষমতায় সে যেন পিশাচযন্ত্র!

এসো, গর্জে এসো হে জনতা
পিছুটান ফেলে তুলে ধরো
বেঁচে থাকার সব আকুলতা…

জাগো, জেগে উঠো
চলো, মিছিলে এসো
মন্ত্র, বেঁচে থাকার স্বাধীনতন্ত্র
ছিড়ে ফেলো তথাকথিত
শকুনির স্বার্থ কায়েমতন্ত্র।

মানবতা, স্বাধীনতা
উত্থিত মুঠো ভরা
আম-জনতার আকুলতা

জেগে উঠো… গর্জে উঠো…
পাতা হাত মুঠো করে
স্বাধীন মন্ত্রে ওহে জনতা।

মোট পড়েছেনঃ ৬৫৫জনআজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

    1. জিসান ভাইয়া, সেই আদ্যিকাল থেকেই কিন্তু পরিবর্তনের ডাক দিতে শিল্প কলাই কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছে… লিখে যাওয়া শব্দ মানেই কোন না কোন পরিবর্তনের ভবিষ্যৎ বাণী… ^_^

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।