মূল লেখায় যান

খুনি কাব্য

মোকসেদুল ইসলামকবিতা১৮টি মন্তব্য

যুবতীরা আজকাল বড়বেশী খুন হয়
কেউ খুন হয় তুচ্ছ ঘটনায় প্রেমের বলী হয়ে
পুরুষ বেশ্যাটা খুন করে যুবতীর শরীর পেয়ে বা না পেয়ে
যুবতীরা আজকাল অহরহ খুন হয় যৌতুকের যাঁতাকলে পিষ্ট হয়ে
যুবতীদের পেলব শরীর আগুনের লেলীহান শিখায় ঝলসে দিয়ে
ক্রুর হাসি হাসে মস্তিষ্ক বিকৃত পুরুষ বেশ্যারা।
যুবতীরা ইদানিং বড় বেশি খুন হয়
তাদের লাল রক্ত পুরুষ নামক নপুংসক বেশ্যা ভালোবাসে বলে।

মোট পড়েছেনঃ ১৭৪জনআজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. থীম টা দারুণ, কিন্তু কবিতাটা ভাল হয়নি, এভাবে লিখলে গল্প মনে হয়, কবিতায় আরো কিছু উপমা দেয়া দরকার ছিল কবি। আশা করি সমালচনা টা একজন কবি হিসেবে আপনি ক্ষমার চোখে দেখবেন।
    আপনার অনুমতি ছাড়াই আপনার দুটো লাইন আমি একটু পালটে দিলাম, দেখুন তো কেমন হয়—
    “পুরুষ বেশ্যাটা খুন করে যুবতীর শরীর পেয়ে বা না পেয়ে
    যুবতীরা আজকাল অহরহ খুন হয় যৌতুকের যাঁতাকলে পিষ্ট হয়ে”

    “যৌতুকের যাঁতাকলে পিষ্ট হয়ে যখন অধর বাঁচাতে ব্যাস্ত গ্রাম কিশোরী
    তখন পেছন দিক বিকিয়ে দেয়া পুরুষ বেশ্যার হাতে রক্তাত শহুরে তরুণীর বুকের ভাঁজ”

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।