মূল লেখায় যান

খুঁজে নিও আমায়

রেজিনা আহমেদএকান্ত অনুভূতি২৮টি মন্তব্য

চিনতে পারছো আমায়??

আমি সেই কষ্টের ফেরিওয়ালা

সুখদিয়ে কষ্ট কিনি..রাস্তায় ঘুরে ঘুরে অনেক কষ্ট উপহার পেয়েছি…মনে পড়ে সেই দিনগুলো ছিলো কতো সুন্দর, কতো মায়াবী, আর তুমি ছিলে আমার গানে মুগ্ধ.. সেই সুর কাঁদে আছি আমার প্রাণে.. আজ আর সেই মধুর মিলন নেই, কোথাও নেই, দূর-দূরান্তে তার অস্তিত্ব মিশে গেছে,

তারপর ভাবি ভালবাসি বলেই যে তোমাকে নিজের মতন করে পেতে হবে তা তো নয়, থাকুক না, কিছু না পাওয়া ভালোবাসা শুধুমাত্র হৃদয়ে বন্দী.. আমিতো নিজের কষ্টকে হাসির আড়ালে চাপা দিতে শিখে গেছি..

বুকে জমাট বাধা অভিমান, কি নিঠুর এই নিয়তির বিধান
বুঝে নিও তুমি এই আমাকে
আর একবার হারিয়ে যাওয়ার আগে খুজে নিও আমায়
চিনতে কি পারছো আমাকে? আমি সেই কষ্টের ফেরিওয়ালা
মনে হচ্ছে পরিপূর্ণ ভাবে জীবনকে জেনে গেছি, যেনো জীবনের মানে আজ অর্থহীন . অর্ধমৃত মানুষ আমি, জীবন থেকে চাই মুক্তি।।
আমার মুক্তিতে তোমার ইচ্ছে গুলো ডানা মেলুক আকাশে
তাও আরেকবার বলি, হারিয়ে যাওয়ার আগে খুঁজে নিও আমায়, আমার অস্তিত্বকে।

রিজু,কলকাতা

মোট পড়েছেনঃ ১৪১৫জনআজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. না, আপনি এখনো জীবনকে পরিপূর্ণ জানতে পারেন নি। সুখ মানুষের চির আরাধ্য। আর কষ্ট !!! কষ্ট হলো সুখের প্রচ্ছায়া। আপনি যদি সুখী হন তবে ধরে নেবেন সেই সুখের বিপরীত পৃষ্ঠে কষ্ট বোনা আছে। যদি কোন কারণে সুখের দোলক একবার ঘুরে যায় তো কষ্ট অবধারিত। কাজেই কষ্ট পেয়ে জীবনের অব্যাহতি নয়, বরং দোলকটা একটু ঘুরিয়ে দিন- দেখবেন সুখ আসবেই। শুভ কামনা আপু। ভালো থাকবেন সবসময়।

  2. “”থাকুক না, কিছু না পাওয়া ভালোবাসা শুধুমাত্র হৃদয়ে বন্দী”………চমৎকার বলেছেন আপু, এমন কিছু বন্দী ভালোবাসা কম বেশী সবার হৃদয়েই হয়তো থেকে যায়।

  3. “আমার মুক্তিতে তোমার ইচ্ছে গুলো ডানা মেলুক আকাশে
    তাও আরেকবার বলি, হারিয়ে যাওয়ার আগে খুঁজে নিও আমায়, আমার অস্তিত্বকে”

    হৃদয় ছুয়েছে আমায়।
    শুভ কামনা।

  4. না পাওয়ার চেয়ে পেয়ে হারানোর ব্যথা বেশি মনে হয় আমার কাছে। তাই পাওয়ার চেয়ে হারানোতেই ভয় হয়। ধন্যবাদ আপু আপনাকে। শুভ কামনা

  5. “তাও আরেকবার বলি, হারিয়ে যাওয়ার আগে খুঁজে নিও আমায়, আমার অস্তিত্বকে”

    এই আকাঙ্ক্ষাই হয়তো বাঁচিয়ে রাখে আমাদের, মুক্তিই হয়তো চাই না আমরা!
    সুন্দর লিখেছেন।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।