মূল লেখায় যান

কেমন হতো

রিমি রুম্মানবিবিধ২৮টি মন্তব্য

ভেবেছ কি কভু____
বিশাল ঐ আকাশের বুকে
নীল যদি না থাকতো, কেমন হতো?
ভোরের সবুজ ঘাসের উদ্যানে
মুক্তোদানা শিশির ফোঁটা যদি না থাকতো, কেমন হতো?
গর্জনরত সাগর পাড়ে আছড়েপড়া ঢেউ যদি না থাকতো
কিংবা দিগন্ত ছোঁয়া পাহাড়ের বুকে
ঝরনা যদি জল না ঝরাতো, কেমন হতো?

তেমনই হতো জেনো____
আমার পৃথিবী জুড়ে যদি তুমি না থাকতে
তেমনই হতো জেনো
এ হৃদয় জুড়ে যদি তুমি না হাসতে
তেমনি হতো জেনো
আমায় যদি তুমি ভাল না বাসতে।

মোট পড়েছেনঃ ৭৩১জনআজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।