মূল লেখায় যান

কেউ কি বলেছে কোনদিন ?

রিমি রুম্মানকবিতা১৪টি মন্তব্য

তিনি এসেছেন লাল-সবুজের বিজয়ী’র বেশে
এসেছেন জাতীয় পতাকা মাথায় জড়িয়ে
এসেছেন পুরস্কার নিতে, ষোলকোটি মানুষের হয়ে।

বলেছেন, এ জয় আমার দেশের মুক্তিযোদ্ধার
এ জয় আমার দেশের খেটে খাওয়া মানুষের
যারা জয়-পরাজয়ে সমানভাবে সমর্থন যোগায় আমাদের।

স্বাধীনতার মাসে বুকের বাঁ পাশে হাত রেখে বলো তো
এমন আবেগ নিয়ে কেউ কি বলেছে কোনদিন ?
এমন অঝোরে অশ্রুজল কেউ কি ঝরিয়েছে কোনদিন ?

## প্রতীক্ষা এবং শুভকামনা

মোট পড়েছেনঃ ৫৪১জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৪টি মন্তব্য

  1. মাশারাফি দেশের একজন সূর্যসন্তান। ক্যাপ্টেন্সি থেকে সরে দাড়িয়েছিল, তবুও বিপিএল এর মতো খেলাতেও তাকে ম্যাচ ফিক্সিং এ কেউ জড়াতে পারেনি। একটা টাইটেল জয়ের চাইতে সকল মানুষের আবেগ, ভালোবাসা জয় করা অনেক অনেক বড়। অল দ্যা বেস্ট মাশরাফি বাহিনী। (3 -{@

  2. নাহ্‌ সত্যি এমন করে কেউ কখনো বলেনি।
    এমন করে হাসায়নি কেউ,কাঁদায়নি কেউ।তাই তো হৃদয়ের সবটুকু উজাড় করে ওদের জন্য প্রার্থনা আর শুভকামনা।

    1. আজ পাকিস্তানের সাথে জিতেছে বাংলাদেশ। এমন ভাল আগে কখনো লাগেনি। এক একটি ভাললাগা আগের ভাললাগাকে ছাড়িয়ে যায়। __ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি…

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?