মূল লেখায় যান

কুসুম লতা।

সঞ্জয় মালাকারকবিতা২২টি মন্তব্য

কুসুম লতা,,

কুমার পাড়ার কুসুম লতা
ঠোট রঙা তার পানে,
নিত্য শিল্পি মাটির সাথে
কী যেনো কী ভাবে!

কুমার পাড়ার কুসুম লাতা
আলতা রঙা পা,
নুপুর ঘুঘুর তালে বাজে
তাল তুলে গো গায়,
নোলক জুড়া ভাবিয়ে তুলে
রূপ যে লতার গাঁয়ে,!

গাঁয়ের বধূ….
মাটির সাথে কি যেন কি ভাবে,
পূজায় মেলায় বারমাস
নকশি আঁকা বুকে!
পড়ছে আবার হলুদ শাড়ি
কাঁধা মাখা গায়ে,
গাঁয়ের সাঁজ নেই যে লাজ
কুসুম লতার কাজে!

সবুজ গাঁয়ে ছোট্ট পাড়া
মাটি মেশানো মন,
ভাবছে এখন কুসুম লতা
চলবে কতক্ষণ !
পাড়ায় পাড়ায় চলছে মেলা
গুন গুনানো সূর
মুক্তি পেতে চলছে এখন
নেই যে শিল্পির গুণ !

সঞ্জয় মালাকার//

ভুল হলে ক্ষমা করবেন ধন্যবাদ।

মোট পড়েছেনঃ ১৫২৬জনআজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

      1. দ্রুত লেখার কারনে কিছু বানান ভুল দৃষ্টিকটু লাগে, এসব আপনি পোস্ট এডিটে গিয়ে ঠিক করতে পারেন।
        কিভাবে এডিট করা যায়, তাই হয়ত আপনি জানেন না। আপনার পোষ্টের সাথেই দেখুন, সংশোধন। ওটায় ক্লিক করে পোষ্ট হালনাগাদ করুণ।
        মাটির সাতে > মাটির সাথে হবে না?

  1. আমাদের দেশে বর্তমানে মৃৎশিল্প প্রায় হারিয়ে যেতে বসেছে। খুব সৌখিন ব্যক্তিরা ছাড়া এগুলোর মূল্যায়ন তেমন কেউ করেনা বললেই চলে। আর শিল্পীর গুণ তখনই ফুটে উঠে যখন সে তার শিল্পের চর্চা অবিরত করার সুযোগ পায়।

    ভালো লিখেছেন সঞ্জয় দাদা। বানান গুলো চেক করা দরকার নয়তো ভুল বানানের কারনে শব্দের অর্থে পরিবর্তন ঘটে।

    শুভ কামনা 🌹🌹