মূল লেখায় যান

শেষ চুমুক

সুরাইয়া পারভীনকবিতা২৮টি মন্তব্য

কফির কাপে শেষ চুমুক দেবার-
আগেই থেমে যায় আমার ওষ্ঠদ্বয়।
মনে পড়ে যায় শেষ চুমুকের অপেক্ষায়,
রয়েছে কোনো এক মাতাল প্রেমিক।
প্রেয়সীর ফেলে রাখা অবশিষ্ট কফি,
চেটেপুটে খাবে কোনো এক তৃষ্ণার্ত প্রেমিক।
জানি না অবশিষ্ট কফির নেশায় নাকি-
কাপের গায়ে লেগে থাকা প্রেয়সীর ওষ্ঠের ছোঁয়ায়!
কিসের মাদকতায় আসক্ত সে প্রেমিক?
উন্মত্ত প্রেমিকের অধীর আগ্রহে এই অপেক্ষা কিসের তরে?
প্রিয়তমার লালা মিশ্রিত চুম্বনের-
ননতা স্বাদের তীব্রতায় উন্মাদনা সৃষ্টির প্রয়াসে,
নাকি এঁটো কফি পানে প্রিয়তমার মায়ায় জড়িয়ে যেতে চিরতরে?

মোট পড়েছেনঃ ১০৩৪জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৮টি মন্তব্য

    1. ছবিটা আমার প্রাণাধিক প্রিয়
      আমার রাজকন্যা তুলেছে
      আমার অজান্তেই।কি দুর্দান্ত তুলেছে ?
      কিছু প্রশ্ন অযাচিত যার উত্তর মোটেও পাওয়া যায় না।

      আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
      ভালো থাকবেন সবসময়

  1. আপনি এতো হিংসুটে কেন গো, কাপের তলানিতে একটুখানি কফি রেখে কাপটা এগিয়ে দিলেই তো পারতেন!!! জানেনই তো প্রেম আপেক্ষিক, কাজেই দ্বিতীয়বার এই সুযোগ নাও আসতে পারে 😭😭

    1. আপেক্ষিক হলেও আক্ষেপ করার কি দরকার?
      প্রেম একটা যাবে আরেকটা আসবে। মানে এমন মুহূর্ত আবারো আসবে বৈকি। 😛😛
      আন্তরিক ধন্যবাদ জানবেন
      ভালো থাকবেন সবসময়

  2. প্রিয়তমার লালা মিশ্রিত চুম্বনের-
    ননতা স্বাদের তীব্রতায় উন্মাদনা সৃষ্টির প্রয়াসে,
    নাকি এঁটো কফি পানে প্রিয়তমার মায়ায় জড়িয়ে যেতে চিরতরে?

    চমৎকার কাব্য ভাবনা

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?