মূল লেখায় যান

কিশোরী বেলা

সাদিয়া শারমীনকবিতা১৮টি মন্তব্য

তখন সবে কিশোরী বেলা
দূরন্ত আর চঞ্চলতা,
দুষ্টু,লাজুক চোখের মাঝে
কখনও সংশয়ের খেলা।

 তখন সবে কিশোরী বেলা
উচ্ছ্বলতায়  মনটা ভরা,
হঠাৎ মনে বিষাদও আসে
কষ্ট গুলো দেয় পাহারা।

 হঠাৎ,হঠাৎ উদাস হওয়া
কোথাও যেন হারিয়ে যাওয়া,
কিসের টানে,কিসের নেশায়
ইচ্ছে, তারে কাছে পাওয়া।

তখন সবে কিশোরী বেলা
অভিমান আর অনুযোগে,
অনুভূতির মিশ্র খেলা।
তখন সবে কিশোরী বেলা।

মোট পড়েছেনঃ ৯৪৫জনআজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. বাহ! কিশোরী বেলার সেই সময়কে সুন্দর করেই কবিতায় ধারণ করেছেন। ভালো লাগলো পড়ে।

    অনেকদিন পরে এলেন কিন্তু! নিয়মিত চাই আপনাকে সোনেলায়। শুভকামনা সবসময়।

  2. “তখন সবে কিশোরী বেলা
    অভিমান আর অনুযোগে,
    অনুভূতির মিশ্র খেলা।
    তখন সবে কিশোরী বেলা।”
    কিশোরী বেলার কথা বল্লে
    কৈশোরের দুরন্তপনা মনটার কথা
    মনে পড়ে যায়
    কতই না খেলেছি তখন অগোচরে
    বেলা অ বেলায়।
    ভাল হলতো। শুভ কামনা।

  3. কিশোরীবেলার অভিমান টা মনে হয় একটু বেশিই থাকে। কিশোরী বেলার সব ধরা দিল আপনার কবিতায়। খুব ভালো লাগলো আপু। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো