মূল লেখায় যান

কিউট হতচ্ছাড়া ছেলেদের ভাবনা

শাওন এরিককবিতা১৩টি মন্তব্য

শত যুবকের আশ্বাস_
প্রেমিকা আমার লাখে একজনা_
ইহাই আমার বিশ্বাস!!

ছেড়ে যাবে নাতো পরে- সব বন্ধন করে ছিন্ন?
_না! না! সে কি কথা,প্রেমিকা আমার সবার থেকেই ভিন্ন!!

পাছে আরো কোনো ভালো ছেলে পেলে, যদি বিচ্ছেদ হয়?
_এমন কথা মুখেই এনোনা, সে এরকম নয়!

পড়াশোনা প্রায়, ছেড়ে দিলে ভাই_
what about the future??
প্রয়োজন যারে, পেয়ে গেছি তারে_
Earths terrific creature!!

#তিন_বছর_পর

ম্যাদা মেড়ে কেন ভাই_ !!!??
_যেখানে যা কিছু পেয়েছিনু আজ, সব হারায়েছি তাই!!
দুঃখ করোনা, আবার আসিবে- হারিয়েছো আজ যাই,
_ছোট্ট হৃদয় পুরো তার তরে, আর কোথা ফাঁকা নাই!!!

#দু_বছর_পর…

অতঃপর প্রেম আবার আসিবে_ এইরকম-ই হয়…
আবার বলিবে, বুক ফুলিবে, সে এরকম নয়… 🙂

#শাওন এরিক

মোট পড়েছেনঃ ১৩২৮জনআজ পড়েছেনঃ ০জন

১৩টি মন্তব্য

  1. চব্বিশ ঘন্টা হতে বিশ মিনিট বাকী ছিলো।

    কবিতা না হয়ে রম্য হওয়াই ভালো ছিলো। ঠিক কবিতা হিসাবে মেনে নিতে পারছি না। যদিও আমি নিজে কবিতার নিন্মমানের পাঠক, তাই অনেক কবিতার মর্মই বুঝি না।
    শুভ কামনা।

  2. প্রেমিকা লাখে একজনা হলেই তো সমস্যা !
    প্রেম আসুক আবার, আবারো গর্বে বুক ফুলুক।
    আশায় তব বুক বুধে রই।
    সুন্দর ও একটু আলাদা পোষ্ট তাই ভাললাগা রইল।
    শুভকামনা রইল।