মূল লেখায় যান

কাঙ্ক্ষিত আধুলি

রিমি রুম্মানকবিতা২৭টি মন্তব্য
বাবা যে লঞ্চে খুব ভোরে ঢাকায় যেতো, নাম ছিল তার “বেঙ্গল ওয়াটার”  
কথাগুলো মনে পড়ে গেলো, দোকানী যখন ফেরত দিলো একটি কোয়াটার 
ছোট্ট আমি বালিশের তলা হাত্‌রে যদি না পেতাম কাঙ্ক্ষিত সেই আধুলি
অপেক্ষার প্রহর গুনে যেতাম কখন ফিরবে বাবা, কখন নামবে গোধূলি 
একদিন সেই আমি বড় হলাম, বিদেশ এলাম, বাবা হলেন বুড়ো 
নতুন দেশে লড়াই করি,যখন তখন ঘুরি ফিরি, চলি উড়ো ধুরো 
বাবা বলতেন, আমেরিকায়ও আল্লাহ্‌ আছেন, মনে রাখিস বুড়ি
আমি কি আর অতো ভাবি, বয়স তখন কেবল কুড়ি 
এখন যখন জায়নামাজে দু’হাত তুলে বসি
এসব ভেবে রোজ সকালে নয়ন জলে ভাসি ।
মোট পড়েছেনঃ ৬৯৫জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৭টি মন্তব্য

  1. বাবার দেয়া একটি আধুলি, বাবার করা একটি প্রার্থনা, সন্তানের জন্য আজীবনের সম্পদ। ঘিরে থাকে ঘিরে রাখে। কেন কান্না করেন আপু? বাবা কি চলে গেছে? ভেবে দেখুন তো?
    অনেক অনেক দিন পর আপনার কবিতা পেলাম সাথে সেই আবেগ আর মায়া!
    ভালো থাকুন খুব আপু।

  2. বাবা ব্যবসায়িক কাজে ঢাকায় গিয়েছে, অথচ যাবার সময় যদি ভুলে বালিশের নিচে একটি আধুলি রেখে না যেতো … আমি দিনভর মন খারাপ করে থাকতাম। আহ্ললাদি ছিলাম। 🙂 কি অদ্ভুত আমাদের ছোটবেলা ! অদ্ভুত সব চাওয়া ! এখন প্রতি পদক্ষেপেই যেন সেইসব ফিরে আসে স্মৃতিতে …

  3. একটু আগেই বাপির গল্প করছিলাম।
    আপু বাবারা কেন এমন হয়? আমিও ভাবি।
    মন তবু ভালো রাখুন আপু। বাবা কষ্ট পাবেন আপনার মন খারাপ দেখলে।

    ভালোবাসা রইলো আপু। -{@

  4. পৃথিবীতে বাবার মত আর কেউ নেই আপু। এই পৃথিবীতে আমি সবচেয়ে বেশি ভালবাসি আমার বাবা কে। বাবার দেয়া ছোট্ট ছোট্ট উপদেশ বাণী আমি যক্ষের ধনের মত আঁকড়ে রেখেছি। তোমার বাবার জন্য আমার অনেক অনেক শুভ কামনা রইল আপু -{@

    1. যাঁদের বাবা বেঁচে আছেন, তাঁরা কতোই না ভাগ্যবান। যখন বাবা বেঁচে ছিলেন, মনে হত আছেই তো। আর এখন মনে হয়, আর একবার বাবাকে যদি জড়িয়ে ধরা যেতো, আর একবার বাবা বলে ডাকা যেতো ! কিন্তু হায় ! একজীবনে বাবাকে নিয়ে একবারই গল্প লেখা যায়। তোমার বাবার জন্যে শুভকামনা থাকলো আপু।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?