কাঁদো তুমিও কাঁদো

- ♥একদল বানর ডালে বসে
লোম কচলাতে কচলাতে
ঘাসের মাথায় ছুঁড়ে মারছে বিষাক্ত থুথু
আর তাই অমৃত ভেবে
চেটে খাচ্ছে আরেকদল শিম্পাঞ্জি।
বিড়ালগুলো শেকলে বেঁধে
অট্টালিকায় দাপিয়ে বেড়াচ্ছে
কতগুলো সাদা-শুয়োর
ইচ্ছের ফরমানে আজ
মহব্বতের মানুষ শব্দটি অভিধান হত
এতো আলো এতো সুবাস
কই যাচ্ছে !কোথায় যাচ্ছে!
যা হবার কথা নয় তাই হচ্ছে।
কাঁদো কাঁদো
এই তো কান্নার শ্রেষ্ঠ সময়
জল কাঁদছে নদী কাঁদছে
আকাশ কাঁদছে মাটি কাঁদছে
সবুজ কাঁদছে অবুঝ কাঁদছে
আঁচলে মুখ লুকিয়ে নিভৃতে কাঁদছে
বীরাঙ্গনার অনাথ শিশু।
এই তো কান্নার শ্রেষ্ঠ সময়
কাঁদো তুমিও কাঁদো।
দালান জাহান
০৬.০২.২০
সখিপুর।
মোট পড়েছেনঃ ১০৯১জনআজ পড়েছেনঃ ০জন


১৩টি মন্তব্য
খুব ভালো লিখেছেন । ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন শুভকামনা রইল
ধন্যবাদ কবি শুভেচ্ছা
ভাবার্থ বুঝতে ব্যর্থতার জন্য আমি নিজেই দায়ী…….শুভ কামনা।
ধন্যবাদ ভাই এ আমারই ব্যর্থতা
কবিতার প্রতি পরতে পরতে ক্ষোভ উগড়ে দিলেন ভাইয়া। দারুণ লিখেছেন
কৃতজ্ঞতা কবি শুভেচ্ছা
ফেব্রুয়ারীর গাঁথা ভালো লাগলো
কবিতার ভাব-প্রকাশে ভালো লাগা রইলো।
আরও লিখুন,
শুভ কামনা 🌹🌹
ভালো লেগেছে, তাই কবির জন্য শুভেচ্ছা সহ শুভকামনা!
পরিপাটি লেখা ।
বেশ ভালো লাগলো।
শুভ কামনা রইলো
খুব ভালো লিখেছেন। ভালো লেগেছে খুব।