মূল লেখায় যান

করোনা একটু কম ভয়াবহ!

রাফি আরাফাতঅন্যান্য২৮টি মন্তব্য

কালকে করোনা ভাইরাসে আক্রান্ত হইছে ৩ জন,এখন অব্দি একজনও মরে নি। কিন্তু আজকে সড়ক দুর্ঘটনায় এখন অব্দি ৫ জন মারা গেছে। করোনার থেকেও বড় ভাইরাস দেশে এখনো আছে।

ভাবুন কোথায় দাঁড়িয়ে আছেন। মাস্ক কিনতে গিয়ে পিছনের গাড়ি আসে চাপা দিতে পারে কিন্তু। করোনার আপডেট পড়তে পড়তে রাস্তা পার হতে গিয়ে চাপা পরতে পারেন কিন্তু। করোনা হলেও কিছুদিন বাঁচবেন,কিন্তু গাড়ির নিচে পরলে কিন্তু সেই সুযোগ নাই।

কি করবেন এখন আপনারা ভালো জানেন। মাস্ক কেনার আগে এটা ভাবেন এই মাস্ক পরার আগে যেন চাপা পরে না মরি।

শুভ কামনা সবার জন্য!

মোট পড়েছেনঃ ১১৪২জনআজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. সাবধানতা অবলম্বন করা ভালো সব ক্ষেত্রেই, তবে হুজুগের সাবধানতা অনেক ক্ষেত্রেই ক্ষতি বয়ে আনে।

    পোস্টের সাইজ ব্লগিও হয়নি, ফেসবুকিয় পোস্ট হয়ে গেছে এটা। আরেকটু বিষদ পর্যালোচনা করা দরকার ছিলো।

    শুভ কামনা 🌹🌹

  2. এই কথাটা আমি আজ অফিসের একটা মিটিং এ বললাম। করোনা ভাইরাস আতঙ্কে পুরো দুনিয়া আতঙ্কিত। অথচ গত এক মাসে আমাদের দেশে যতো জন মানুষ সড়ক ও নৌপথে দূর্ঘটনায় মারা গেছে গোটা বিশ্বে এখনো করোনা ভাইরাসের কারণে এত জন মানুষ মারা যায় নি। তার মানে আমরা করোনার চেয়েও মারাত্মক সমস্যা নিয়ে জীবন যাপন করছি।
    তবুও প্রকৃতির ভীষণ খেয়ালের কাছে আমরা নিতান্তই অসহায়।

  3. সারা বিশ্বে করোনায় যা মরেছে তার চেয়ে বেশী ২০১৯ সালে রোড অ্যাকসিন্টেই মরেছে পাচ হাজারের বেশী। খুব ভাল লিখেছেন কিন্তু পড়ে পুসলোনা আরো বিস্তারীত ব্লগিং আশা করছি।

  4. দু’টো ক্ষেত্রই সতর্কতা জরুরী।

    সতর্কতা জরুরী আসলে জীবনের সব ক্ষেত্রই। হুজুগে পড়ে আমরা অনেক সময় “একটা বিষয়ে” অতিরিক্ত সতর্ক হতে গিয়ে অন্য সব গুরুত্বপূর্ণ বিষয়ে অসতর্ক হয়ে পড়ি।

    ভালো লিখেছেন।