মূল লেখায় যান

কবি

তারাবতীকবিতা২৮টি মন্তব্য

মানুষ হয়ে যদি মানুষকে ভাল নাই বাসতে পারো,

তবে তুমি চিরদিন অমানুষ হয়েই থাক।

অনুভব করার ক্ষমতা যদি তুমি নাই কাজে লাগাতে পারো,
তবে তুমি নির্জিব হয়েই থাকো।
ভাল মন্দের পার্থক্য যদি তুমি নাই করতে পারো,
তবে তুমি ব্যাহায়া হয়েই থাকো।
অন্যায়ের বিরুদ্ধে যদি তুমি সংগ্রাম নাই করতে পারো,
তবে তুমি কাপুরুষ হয়েই থাকো।
নফসের তাড়নায় যদি নিজেকে সংযত নাই রাখ,
তবে তুমি ধংসস্তুপ হয়েই থাকো।
তৃতীয় নয়ন দিয়ে যদি পৃথিবীকে দেখতে নাই পার,
তবে তুমি পরশী হয়েই থাকো।
জাগ্রত চেতনায় ‍যদি অক্ষমতাকে বোঝার ক্ষমতা নাই থাকে,
তবে তুমি ঘুমিয়েই থাকো।
সুস্থ্য বিবেক দিয়ে যদি তুমি নিজেকে চালিত নাই করতে পার,
তবে তুমি চুপ করেই থাকো।
আস্তিকের পথকে যদি তুমি ঠিকঠাক চিনতে নাই পার,
নাস্তিকের বেশে কাফির বা মুশরিক হয়েই থাকো।
আমার মুখের ও মনের ভাষা যদি তুমি নাই বুঝতে পার,
তবে তুমি ভাষার স্কুলে ভর্তি হয়েই থাকো।

কবি!
হৃদয়কে দিয়ে অনুভব কর যা বলি,
সমস্ত ইন্দ্রিয় শক্তি দিয়ে বোঝার চেষ্টা করো।
তুমি তোমার মানসিকতার ভূমিতে-
নানা রকম অঙ্কুরিত সত্যকে চাষাবাদ করতেই পারো।

তারাবতী

৩/১০

আস্সালামু আলাইকুম । সোনেলা ব্লগে প্রথম পোষ্ট। সবাইকে জানাচ্ছি শুভকামনা। শুভ ব্লগিং।

মোট পড়েছেনঃ ৯৭৪জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

২৮টি মন্তব্য

  1. সোনেলার উঠোনে স্বাগতম আপনাকে।
    নিয়মিত লেখুন এখানে, ভালো লাগবে আশাকরি।

    মানবিক গুনাবলীকে আমরা উপেক্ষা করি বা পাল্টে ফেলি।
    সত্য, সুন্দরের চর্চার মধ্যেই থাকতে হবে আমাদের।

    ভালো লেগেছে কবিতা।
    শুভ কামনা, শুভ ব্লগিং।

  2. বাপ রে বাপ। এতো দেখি কঠিন কাজ রে ভাই। এতো যোগ্যতম হোয়া আমার পক্ষে অসম্ভব। এতো গুনাবলি থাকলে সুমানুস হয়ে যেতাম বেমানুস থেকে। শুভেচ্ছা কবি। এতো উপলদ্ধি আজ নেই। তাই সমাজে এই অরাজকতা।
    আশা করি এই সোনেলা উঠান আপনার ভাল লাগবে। আর লেখুন। অভাগা পাঠক আমি পড়ার চেস্টা করে যাব।

  3. ওয়ালাইকুম আসসালাম।
    সোনেলা ব্লগ পরিবারে আপনাকে সুস্বাগতম। আমরা আনন্দিত আপনাকে এখানে পেয়ে। লিখুন আপনার খেয়াল খুশিমতো। আমরা আপনার পাশেই আছি।

    মানুষের মাঝে মানবীয় গুণাবলী যতক্ষণ অনুপস্থিত থাকবে ততোক্ষণ পর্যন্ত সে প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবেনা।

    কবি নিজের উপলব্ধ ভাবনা অনুভূতি ছড়িয়ে দিবে নিজের শব্দ-অক্ষরের যাদুতে। তাহলেই তার কবিতা সার্থক হবে, তার কবিতা প্রাণবন্ত হয়ে উঠবে।

    ভালো লেগেছে জোড়া কবিতা। নিয়মিত লিখুন।
    শুভ কামনা অবিরত। 🌹🌹

  4. সোনেলায় স্বাগতম, প্রথম লেখাতেই বাজিমাত করে দিলেন দেখছি!! বাহ! বাহ!

    লিখুন আপনার মনের কথাগুলো সব। আমরা পড়বো। সোনেলা আপনাকে পেয়ে আনন্দিত।

    শুভকামনা রইলো।

  5. সু-স্বাগতম আপু, এসেই দেখছি ছক্কা মারলেন আপু, লেখা দুটি মুগ্ধ করলো আমাকে, আরও বেশি বেশি লিখুন, থাকুন, খেলুন সোনেলার উঠোনে আর আমাদের আপনার লিখুণীর ভক্ত হতে দিন, ধন্যবাদ। 😊

  6. সোনেলায় স্বাগতম!
    অনেক সুন্দর জাগরনিমূলক কবিতা ভালো লেগেছে।
    ২/৩ দিন আগে আমি মনে হয় একটি কবিতা পোস্ট করেছিলাম। ব্লগার মানে জাগ্রত বিবেক, এরকম শিরোণামে।
    আপনার জন্য শুভ কামনা।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?