মূল লেখায় যান

যখন সময় হবে

তারাবতীকবিতা১৭টি মন্তব্য

তোমার যখন সময় হবে
আমায় বোলো
মস্ত বড় আস্ত এক
ঈগল হবো
তোমার কাছে আসবো চোলে।
তোমার যখন সময় হবে
আমায় ডেকো
বিশাল ডানায় উড়তে পারা
পরী হবো
তারার দেশের ফুল বাগানে।
তোমার যখন সময় হবে
আমায় শুনো
আস্ত এক রাজকীয়
ফড়িং হবো
কাঁধে বোসে গান শোনাতে।
তোমার যখন সময় হবে
আমায় ভেবো
প্রশান্তি ও নিরাপদের
ঘুম হবো
দু’চোখ জুড়ে স্বপ্ন দিতে।
/
তানিয়া
২৫/১০

মোট পড়েছেনঃ ১০৮৭জনআজ পড়েছেনঃ ০জন
ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিন

১৭টি মন্তব্য

  1. যাকে ভালোবাসি তার জন্য অনেক কিছুই করতে ইচ্ছে হয়। নিজেকে কল্পনাবিলাসীরুপে ভাবতে ভালো লাগে। কিন্তু বাস্তবে এমনটা কি আসলেই হয়? কি জানি!!

    বানানের দিকে লক্ষ্য রাখুন, লেখা ভালো হয়েছে।

মন্তব্য করতে লগিন করুন অথবা নিবন্ধন করুন।

অনলাইনে ডাক্তার দেখাতে চান?